জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: রেলে নিত্য়যাত্রীদের জন্য বড় আপডেট। জোড়া বনগাঁ লোকালে রুটবদল! চলতি সপ্তাহে ২ দিন রাত ও ভোরের দুটি ট্রেন শিয়ালদহ থেকে ছাড়বে না। আপ বনঁগা লোকাল দমদম ক্যান্টনমেন্ট থেকে ছাড়বে, আর ডাউন ট্রেনটিও আসবে দমদম ক্য়ান্টমেন্ট পর্যন্তই।  বিজ্ঞপ্তি জারি করল পূর্ব রেল।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  Evening OPD in Govt Hospital: সরকারি হাসপাতালে এবার সন্ধেতেও OPD! রোগী দেখবেন ডাক্তার! জেনে নিন কবে-কোথায়?

পূর্ব রেলের বিজ্ঞপ্তিতে উল্লেখ, শিয়ালদহ ডিভিশনে মেরামতির কাজ চলছে। সেকারণেই লোকো-১ লাইনে ২ দিনের জন্য পাওয়া ব্লক নেওয়া প্রয়োজন। ফলে আগামীকাল, বৃহস্পতিবার ও শুক্রবার সংক্ষিপ্ত করা হয়েছে দুটি বনগাঁ লোকালে যাত্রী। একটি ট্রেন শিয়ালদহ  থেকে বনগাঁ যাওয়ার, আরেকটি বনগাঁ থেকে শিয়ালদহ আসার। শনিবার থেকে ফের স্বাভাবিক হয়ে যাবে পরিষেবা।

এখন শিয়ালদহ-বনগাঁ রুটে দিনভর ট্রেন চলে। কোনটা আপ, তো আবার কোনটা ডাউন। রেল জানিয়েছে, রাত ৯টা ৩৫ মিনিটে বনগাঁ থেকে একটি গ্য়ালোপিল লোকাল ছাড়ে। বৃহস্পতিবার ও শুক্রবার সেই ট্রেনটি দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত আসবে। পরেরদিন অর্থাত্‍ শুক্রবার শিয়ালদহ থেকে নয়, ভোরে  ৪ টে বেজে ৫৫ মিনিটের বনগাঁ লোকালটি ছাড়বে দমদম ক্যান্টনমেন্ট থেকে।

এদিকে  দূরপাল্লা ট্রেনে রাতের দিকে যাঁরা হাওড়া পৌঁছন, তাঁরা আবার শিয়ালদহে এসে ভোরে  ৪ টে বেজে ৫৫ মিনিটের বনগাঁ লোকালটি ধরেন। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে  ওই ট্রেন ধরতে পারবেন না তাঁরা। সেক্ষেত্রে শিয়ালদহ থেকে বনগাঁ যাওয়ার পরের ট্রেনটি ছাড়ছে আরও ১ ঘণ্টা পর, ৫টা বেজে ৫৫ মিনিটে। রাতে ট্রেনে শিয়ালদহ আসার ট্রেনে যাত্রীরা অবশ্য় দমদম ক্যান্টমেন্টে নেমে অন্য ট্রেনে গন্তব্যে পৌঁছে যেতে পারবেন। 

আরও পড়ুন:  Acid Surviver: সুরের আবহে লড়াইয়ের জয়গান! অ্যাসিড সারভাইভারদের পাশে শুভমিতা ও সারস্বত শিল্পীচক্র

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version