রাস্তায় পড়ে থাকা লেবু-লঙ্কায় ভুল করে পা দিয়ে ফেলেছেন? অশুভ প্রভাব থেকে বাঁচতে জেনে নিন কিছু প্রচলিত উপায়—
রাস্তায় পড়ে থাকা লেবু-লঙ্কায় ভুল করে পা দিয়ে ফেলেছেন? অশুভ প্রভাব থেকে বাঁচতে জেনে নিন কিছু প্রচলিত উপায়—
রাস্তায় হাঁটার সময় সবসময় খেয়াল রাখা সম্ভব হয় না যে কোথায় পা পড়ছে। ফলে অনেক সময় দোকান থেকে খোলা লেবু-লঙ্কা, পুজোর ফুল বা অন্য কিছু জিনিসে পা পড়ে যেতে পারে। প্রচলিত বিশ্বাস ও শাস্ত্র মতে, এ ধরনের জিনিস ডিঙিয়ে যাওয়া বা তাতে পা দেওয়া এড়িয়ে চলাই উচিত। বিশেষ করে লেবু-লঙ্কা, পুজোর সামগ্রী বা কাপড়ের টুকরোতে পা পড়লে তা অশুভ প্রভাব ফেলতে পারে বলে মনে করা হয়। এর ফলে জীবনে নানা বাধা বা সমস্যার সৃষ্টি হতে পারে বলেও অনেকে বিশ্বাস করেন।
তবে ভুলবশত এমন হলে ভয় পাওয়ার কিছু নেই। শাস্ত্রে এর প্রতিকারও বলা আছে। কী করবেন, জেনে নিন—
বাড়িতে ঢোকার আগে জুতো ভালোভাবে ধুয়ে নিন।
একমুঠো নুনে অল্প জল মিশিয়ে হাত-পা ভালো করে ধুয়ে নিন।
এরপর সরাসরি স্নান করুন। স্নানের জলে কয়েক ফোঁটা গঙ্গাজল ও সামান্য সৈন্ধব লবণ মিশিয়ে নেওয়া ভালো।
স্নানের পর একটি ফটকিরির টুকরো নিয়ে মাথার চারপাশে সাতবার ঘুরিয়ে তা বাড়ির বাইরে ফেলে দিন।
তারপর সাতটি লবঙ্গ নিয়ে একইভাবে মাথার চারদিকে সাতবার ঘোরান।
এই লবঙ্গগুলো কর্পূরের সঙ্গে মাটির প্রদীপে জ্বালিয়ে তার ধোঁয়া সারা বাড়িতে ছড়িয়ে দিন। পরে ছাই বাইরে ফেলে দিন।
সবশেষে তিনবার হনুমান চালিশা পাঠ করুন।
এই নিয়মগুলো মেনে চললে অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় এবং ঘরেও নেতিবাচক শক্তির প্রবেশ রোধ হয়—এমনটাই প্রচলিত বিশ্বাস।
