নিয়ন্ত্রণ হারিয়ে আছাড়! পিছন থেকে দুজনকেই পিষে দিয়ে পালাল গাড়ি, জোকায়…| Lost control on slope and bad road crushed to death by vehicle under Joka Metro


নান্টু হাজরা: ফের রাতের শহরে পথ দুর্ঘটনার বলি দুই।জোকা মেট্রো স্টেশনের নীচে ঘটে এই দুর্ঘটনা। ঘটনার তদন্তে ঠাকুর পুকুর থানার পুলিস। ঘাতক গাড়ির খোঁজে ও কীভাবে দুর্ঘটনা তা জানতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিস।

Add Zee News as a Preferred Source

পুলিস সূত্রে খবর, ঠাকুরপুকুরের বাসিন্দা অঞ্জন সাধুখাঁ (২৯) তার বাড়িতে ফিরছিল বাইকে করে, বাইকের পিছনে এক তরুণী ছিল। জোকার দিক থেকে ঠাকুরপুকুরের দিকে যাওয়ার সময় জোকা মেট্রো স্টেশনের নীচে দুর্ঘটনা ঘটে। তড়িঘড়ি বিদ্যাসাগর স্টেট্ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার দুজনকে মৃত বলে ঘোষণা করে।

আরও পড়ুন:Bengal Weather Update: শীতের আয়ু শেষ! বসন্তের হাত ধরেই বঙ্গে চরম গরমের আগমন…

দুর্ঘটনার কারণ হিসাবে পুলিসের অনুমান জোকা মেট্রো স্টেশনের নীচে রাস্তায় একটা ঢাল রয়েছে, সেই ঢাল থেকে নেমেই রাস্তা একটু খারাপ রয়েছে। কোনওভাবে সেই ঢাল থেকে নেমে খারাপ জায়গায় টাল সামলাতে না পেরে ছিটকে পরে, পিছনে কোনও গাড়ি তাদের ওপর দিয়ে চলে যায় বলে অনুমান। তবে এই বিষয়ে নিশ্চিত হতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

পুলিস সূত্রে আরও খবর ছেলেটির মাথায় হেলমেট থাকলেও মেয়েটির মাথায় হেলমেট ছিল না। ছেলেটির পরিচয় পাওয়া গেলেও মেয়েটির পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন:SIR in Bengal: রেয়াত নেই কারও! এক ধাক্কায় সাসপেন্ড বাংলার ৭ আধিকারিক, SIR নিয়ে…

উল্লেখ্য, কিছুদিন আগে রাতের শহরে বেপরোয়া গতির বলি হয় দুই ডাক্তারি পড়ুয়া। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বেহালার ঠাকুরপুকুরে। পুলিস সূত্রে খবর, একজনের নাম  ফাইয়াজ মল্লিক, আর একজন  আনন্দ প্রিয়দর্শী। ২ জনই জোকার ESI হাসপাতালের MBBS পড়ুয়া। গতকালষ শনিবার রাতে বন্ধুদের সঙ্গে বাইকে নিয়ে বেরিয়েছিলেন  ফাইয়াজ ও আনন্দ। তখন ফিরছিলেন। ঠাকুরপুকুর থানার পূর্ব পাড়া জেমস সরণীতে দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। দুই ডাক্তারি পড়ুয়াকে পিষে দিয়ে চলে যায় লরি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *