Jagadhatri Serial Update: ‘জগদ্ধাত্রী’-তে বড় চমক! এবার ছোটপর্দায় ‘ধুরন্ধর’ অভিনেতা হিতুল পুজারা…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’-তে আসতে চলেছে এক টানটান মোড়। ‘ধুরন্ধর’ ছবিতে রহমান ডাকাতের ছেলে নাইম বালোচের চরিত্রে সাড়া জাগানো অভিনেতা হিতুল পুজারা এবার যোগ দিচ্ছেন এই সিরিয়ালে। অ্যাকশন এবং ফ্যামিলি ড্রামার মিশেলে তৈরি এই ধারাবাহিকে হিতুলের চরিত্রটি গল্পের মোড় ঘুরিয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন- Tv actress Rashmi passes away: ফুসফুস প্রতিস্থাপনেও শেষ রক্ষা হল না! ৩৭ বছরেই প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী রশ্মি…

ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখা গিয়েছে, জগদ্ধাত্রী (সোনাক্ষী বাত্রা) এবং শিবায় (ফারমান হায়দার) জগদ্ধাত্রীর বাবার বাড়িতে পাগফেরা অনুষ্ঠানের জন্য গিয়েছে। সেখানে রেখা জগদ্ধাত্রীকে প্রচণ্ড অপমান করে এবং তাঁকে জুতো পরিষ্কার ও রান্নাঘর সাফ করার নির্দেশ দেয়। অপমানের মাঝেই জগদ্ধাত্রী একটি পানীয় খেয়ে নেশাচ্ছন্ন হয়ে পড়লে শিবায়ের সঙ্গে তাঁর কিছু আবেগঘন মুহূর্ত তৈরি হয়। এই পারিবারিক টানাপোড়েনের মাঝেই এবার প্রবেশ করবেন হিতুল পুজারা।

আরও পড়ুন- Mimi Chakraborty vs Tanay Sastri: বনগাঁর জল গড়িয়েছে বহুদূর! তনয়কে ২ কোটির নোটিশ মিমির, পাল্টা ২২ লক্ষ ‘ক্ষতিপূরণ’ দাবি জ্যোতিষীর…

জগদ্ধাত্রী আদতে এমন এক তরুণীর গল্প যে দ্বৈত জীবন যাপন করে। বাড়িতে সে শান্ত ও নমনীয় হলেও গোপনে সে ‘এজেন্ট জেডি’, একজন ভয়ডরহীন আন্ডারকভার পুলিশ অফিসার। নিজের মায়ের মৃত্যুর রহস্য উন্মোচন এবং নিজের হারিয়ে যাওয়া পরিচয় ফিরে পাওয়াই তাঁর আসল লক্ষ্য। এই লড়াইয়ে হিতুলের চরিত্রটি বন্ধু না শত্রু হিসেবে আবির্ভূত হয়, সেটাই এখন দেখার।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *