West Bengal Assembly Election 2026: বিগ আপডেট! ছাব্বিশে বিজেপি প্রার্থী হচ্ছেন রিঙ্কু মজুমদার? ঘরের ভিতরের খবর ‘ফাঁস’ করলেন দিলীপ ঘোষ!


অয়ন ঘোষাল: দরজায় কড়া নাড়ছে বিধানসভা ভোট। ভোটের দিনক্ষণ ঘোষণা এখন সময়ের অপেক্ষা। এসআইআর-এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরই মার্চের প্রথম সপ্তাহেই রাজ্যে আসার কথা আছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও প্রতিনিধি দলের। তাঁরা ফিরেই গিয়েই ঘোষণা করবেন বাংলায় ভোটের নির্ঘণ্ট। সূত্রের খবর, মার্চের তৃতীয় সপ্তাহের ভোটের দিনক্ষণ ঘোষণা করতে পারে কমিশন। এই আবহে ভোটমুখী বাংলায় ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে প্রত্যেক শিবিরের সম্ভাব্য প্রার্থীতালিকা নিয়ে। কোন আসনে কোন শিবিরের কে প্রার্থী হতে পারেন, সেই নিয়ে চলছে জোর চর্চা। বাংলার চায়ের দোকানগুলোতে কান পাতলেই শোনা যাচ্ছে, চায়ের কাপে উঠছে তর্কের তুফান। রাজনীতি বিশেষজ্ঞ থেকে সাধারণ মানুষ, সবারই কৌতূহল থেকে উৎসাহের কেন্দ্রে এখন কোন দল কাকে প্রার্থী করবে?

Add Zee News as a Preferred Source

ছাব্বিশে বিজেপি প্রাথী রিঙ্কু?

এই পরিস্থিতিতেই জোর জল্পনা এবার ভোটে কি গেরুয়া শিবিরের হয়ে প্রার্থী হচ্ছেন দিলীপ ঘরণী রিঙ্কু? প্রার্থী হওয়ার জন্য দলে আবেদন রেখেছেন দিলীপ ঘোষের স্ত্রী? রিঙ্কু মজুমদারকে কি ছাব্বিশের বিধানসভা ভোটে প্রার্থী করেছে চলেছে বিজেপি? সেই প্রসঙ্গ উঠতেই সোজা ব্যাটে ব্যাট করলেন দিলীপ ঘোষ। তাঁর সাফ ও স্পষ্ট জবাব, “আমার স্ত্রী? তিনি দলের একজন পুরনো কার্যকর্তা। আমার থেকে পুরনো। আমি এমএলএ, এমপি হয়ে গেলাম। ওনারও একবার হওয়ার ইচ্ছা আছে। পার্টির হাজার হাজার লোক অ্যাপ্লিকেশন করেছে। কর্মীদের যে কেউ আবেদন করতে পারে। এবার পার্টি ঠিক করবে, কাকে কোথায় ক্যান্ডিডেট করবে।”

‘ইচ্ছে করে নাম তোলেনি’

এর পাশাপাশি, এদিন SIR শুনানি, স্ক্রুটিনি নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন দিলীপ ঘোষ।  ২৮-এ চূড়ান্ত তালিকায় দেড় লক্ষের বেশি নাম ভুল করে তোলা হয়নি! এই দাবির প্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন, “ভুল করে নয়, ইচ্ছা করে তোলা হয়নি। দেড় কোটি লোককে ডেকে হ্যারাসমেন্ট করা হয়েছে। যার মধ্যে ফিফটি পার্সেন্ট লোককে ডাকার কোনও দরকার-ই ছিল না। বহু বিশিষ্ট ব্যক্তি, ভালো মানুষ, যারা আগেও বহুবার ভোট দিয়েছেন, তাদেরকে ডেকে দু’ঘণ্টা বসিয়ে রাখা হল। তারপর বলা হল চলে যান। একটা ফটো তুলে রেখে দেওয়া হল। বহু লোক আমাকে এই কমপ্লেইন করেছে। শুধু বসিয়ে রাখা, হ্যারাসমেন্ট করা যাতে তারা ক্ষুব্ধ হয়ে যান। আর তারপর যাতে তাঁরা কমিশন এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্টেটমেন্ট দেন।”

শাসক তৃণমূলকে বিঁধে দিলীপ ঘোষের আরও কটাক্ষ, “এটা তো এখন এটা ওপেন সিক্রেট! ইলেকশন অবধি যা খুশি করো। আমাদের জিতিয়ে দাও।” তিনি আরও অভিযোগ করেন,”আমি জানি না। এরকম বহু অভিযোগ আমার কাছে আসছে । একটা পরিবার নদিয়ার, সম্পন্ন লোক। কিন্তু যেহেতু তারা বিজেপি করে পাঁচ ভাইয়ের নাম আসছে না তালিকায়। বিডিও বলেছেন দয়া করুন, আমার পক্ষে সম্ভব নয় নাম তোলা। কারণ, নেতারা বলেছে নাম তোলা যাবে না।”

আরও পড়ুন, West Bengal Assembly Election 2026: ভোটের আগেই ভোটের রেজাল্ট আউট! ছাব্বিশে ছক্কা হাঁকাচ্ছে তৃণমূলই… বলছে ‘সোশ্যাল’ সংখ্যাতত্ত্ব…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *