ইডেনে IND vs WI মহাযুদ্ধ, তার আগেই সৌরভ দেখা করলেন সেনার শীর্ষ কর্তাদের সঙ্গে! কিন্তু কেন?


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গতবছর সেপ্টেম্বরের কথা। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের ৯৪তম বার্ষিক সাধারণ সভা ছিল বাইপাসের ধারের এক অভিজাত হোটেলে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিএবি (CAB President) প্রেসিডেন্ট হিসেবে পাক্কা ৬ বছর পর প্রত্যাবর্তন করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

Add Zee News as a Preferred Source

২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিএবি সভাপতির দায়িত্ব পালন করা সৌরভ দ্বিতীয়বার মসনদে বসেই আগামীর নীলনকশা তৈরি করে ফেলেছিলেন। সৌরভের ভাবনায় রয়েছে ইডেনকে ফের এক লাখি দর্শকের করা। ইডেন অতীতে এক লক্ষেরও বেশি দর্শকাসন ছিল। কিন্তু দর্শকদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ধীরে ধীরে তা কমিয়ে আনা হয়েছে। ২০১১ বিশ্বকাপের আগেই ৬৮০০০ করা হয়েছিল। 

আরও পড়ুন: অবিশ্বাস্য! অসম্ভব! এই মরা ভারত-পাক ম্যাচেই হল সর্বকালীন ভিউয়ারশিপের রেকর্ড, সংখ্যাটা শুনবেন?

আগামী ১ মার্চ ক্রিকেটের নন্দনকাননে রয়েছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ বিশ্বকাপের সুপার এইটের ম্যাচ। আর তার আগেই ২০ ফেব্রুয়ারি, শুক্রবার সৌরভের নেতৃত্বে সিএবি সচিব বাবলু কোলে, সিএবি কোষাধ্যক্ষ সঞ্জয় দাস ও সিএবির সিইও চিন্ময় নায়েক গিয়েছিলেন আলিপুরের বেঙ্গল সাব এরিয়ার হেড কোয়ার্টার্সে। সেখানে গিয়ে সিএবি টিম সৌজন্য সাক্ষাৎ সারেন এসএম, ভিএসএম, জিওসি (SM, VSM, GOC, Head Quarters – Bengal Sub Area) মেজর জেনারেল ডিকে সিং ও বেঙ্গল সাব এরিয়া হেড কোয়ার্টার্সের সেনা আধিকারিক কর্নেল তরুণ ত্যাগীর (Col. Land, Head Quarters Bengal Sub Area) সঙ্গে। 

জেনারেল ডিকে সিং নতুন দায়িত্বে আসার পর এই প্রথম সিএবি কর্তাদের সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাৎ হল। তাঁর হাতে টি২০ বিশ্বকাপের বিশেষ স্মারক তুলে দেওয়া হয় সিএবির তরফে। জানা গিয়েছে যে, ইডেন গার্ডেন্সের লিজ-সহ স্টেডিয়ামের সংস্কারের কাজের বিষয়ে সেনা-কর্তাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন সৌরভরা। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক আরও নিবিড় ও সুদৃঢ় করার লক্ষ্যেই ছিল এই সাক্ষাৎ। এমনটাই জানানো হয়েছে সিএবি-র তরফে। এই মর্মে ফেসবুকে পোস্টও করেছে বঙ্গজ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা

আরও পড়ুন: ‘মুসলিমরা রাজত্ব করতে এসেছে, দাসত্ব করতে নয়’! ভারত-পাক ম্যাচের পর রিজওয়ানের হুঙ্কার ভাইরাল…

টি-২০ বিশ্বকাপের আগেই ইডেনকে এক লক্ষ দর্শকের ঘর করা যাবে না। সেকথা সিএবি প্রেসিডেন্ট হওয়ার দিনই সৌরভ বলেছিলেন। তিনি সেদিন জানিয়ে ছিলেন, ‘যাই হোক না কেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই হবে। এতে সময় লাগবে। লিজ রিনিউ হয়ে গিয়েছে।’ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর যদি সম্প্রসারণ পরিকল্পনা বাস্তবায়িত হয়, তাহলে আমদাবাদের মোতেরায় অবস্থিত নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পরে ইডেন গার্ডেন্সই দেশের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে পরিণত হবে। প্রধানমন্ত্রীর নামাঙ্কিত স্টেডিয়ামে ১ লক্ষ ৩২ হাজার দর্শক আসন রয়েছে। দেখা যাক ইডেনের দর্শকাসন কোথায় গিয়ে দাঁড়ায়

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 
 

 

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *