Bengal Weather Update: নিম্নচাপ ও পশ্চিমী ঝঞ্ঝার জোড়া ফলা! কলকাতায় ধেয়ে আসছে বৃষ্টি, জেলায় জেলায়…


অয়ন ঘোষাল: আজ থেকেই মেঘলা আকাশ। ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও। কাল পরশু বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। পরপর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগরের থেকে জলীয় বাষ্প ঢুকে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ। জলীয় বাষ্প ঢুকবে ওড়িশা ও বাংলা সংলগ্ন উপকূলে। আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। 

Add Zee News as a Preferred Source

আগামী দু-দিনে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। সর্বনিম্ন তাপমাত্রা আরও সামান্য বাড়তে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের। সকালে ও রাতে শীতের আমেজ ক্রমশ উধাও। দিনে শীতের অনুভূতি ইতিমধ্যেই কমে গেছে। 

আরও পড়ুন:Airstrikes in Afghanistan: মধ্যরাতে বিভীষিকা! ঘুমের মধ্যেই পাকিস্তানি বোমায় ছিন্নভিন্ন শিশু-সহ একাধিক…

সিস্টেম:
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত রয়েছে। নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে আগামী ২৪ ঘণ্টায়। এটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে অভিমুখ। আগামী ২৪ ঘণ্টায় রিকার্ভ হয়ে পূর্ব ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে আরও শক্তিশালী নিম্নচাপ রূপে।

দক্ষিণবঙ্গ:
মেঘলা আকাশ শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। আগামী সপ্তাহে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বৃষ্টি হতে পারে সোমবার এবং মঙ্গলবার। ওড়িশা ও সংলগ্ন উপকূলের জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা। সোমবার বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। 

বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ তার পরোক্ষ প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। ঊর্ধ্বমুখী হবে পারদ। রবিবারের মধ্যে কলকাতা ও সংলগ্ন এলাকার তাপমাত্রা ২০ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে। উপকূলীয় সংলগ্ন জেলাতে তাপমাত্রা ১৯ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে। পশ্চিমের জেলাগুলিতে ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে তাপমাত্রা। 

উত্তরবঙ্গ:
উত্তরবঙ্গে সোমবার এবং মঙ্গলবার পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। মূলত একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এই বৃষ্টিপাত। বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলাতে। উত্তরবঙ্গে আগামী কয়েক দিনের তাপমাত্রার বড় সর্ব পরিবর্তন নেই। আগামী সাত দিন একই রকম থাকবে পারদ। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় আগামী কয়েক দিনে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। কালিম্পং-সহ সমতল সংলগ্ন এলাকায় ১১ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে তাপমাত্রা। শিলিগুড়ি, মালদা ও সংলগ্ন জেলাতে ১৬ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন তাপমাত্রা।

আরও পড়ুন:Ajker Rashifal | Horoscope Today: চাপের মধ্যেও সাফল্য মিথুনের, গোপন শত্রুর থেকে সাবধান বৃশ্চিক…

কলকাতা:

কলকাতায় ২০ ডিগ্রি সেলসিয়াস এর ওপরে উঠল পারদ। তাপমাত্রা আরও কিছুটা বাড়ল। দিনের তাপমাত্রাও ৩১ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। আরও একটু বাড়তে পারে রাতের সর্বনিম্ন তাপমাত্রা। আংশিক মেঘলা আকাশ। বেলায় পরিষ্কার আকাশের সম্ভাবনা। আপাতত শুষ্ক আবহাওয়া। আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টির কোনো সম্ভাবনা কম। কাল হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা লাগোয়া অংশে। মঙ্গলবার কলকাতা শহরে ও হালকা বৃষ্টি সম্ভাবনা। 

কলকাতার তাপমান: 
আজ সর্বনিম্ন তাপমাত্রা ২০.৪ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৩৮ থেকে ৮৩ শতাংশ। 

ভিন রাজ্যে: 
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল অন্ধ্রপ্রদেশের কুরনুলে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল হরিয়ানার নাড়নাউলে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। প্রবল বৃষ্টি দক্ষিণ ভারতে। রবিবার তামিলনাড়ু, কেরালা ও মাহেতে প্রবল বৃষ্টির সতর্কতা। তামিলনাড়ু, পন্ডিচেরি, করাইকাল কেরল এবং মাহেতে ভারী বৃষ্টির সতর্কতা। আগামীকাল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *