মধ্যপ্রাচ্য সংকটে পিছিয়ে দেওয়া হল ‘টক্সিক’-এর মুক্তি’! নতুন তারিখ কবে? জেনে নিন | ‘Toxic’ release postponed due to Middle East crisis! When is the new date?


Movies

oi-Poushali Patra

চার বছর পর বড়পর্দায় কামব্যাক করার কথা ছিল কন্নড় তারকা যশের। তাঁর নতুন ছবি ‘টক্সিক : আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ (Toxic: A Fairytale for Grown-Ups) ১৯ মার্চ মুক্তির কথা থাকলেও তা আপাতত স্থগিত রাখা হয়েছে। প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে, মার্কিন-ইজরায়েল যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জেরে বিশ্বব্যাপী মুক্তির পরিকল্পনায় প্রভাব পড়েছে।

-

ছবির নির্মাতারা এক বিবৃতিতে জানিয়েছে যে, কন্নড় এবং ইংরেজি, দুই ভাষাতেই তৈরি হওয়া এই ছবিটি আন্তর্জাতিক দর্শকের কথা মাথায় রেখেই বানানো হয়েছে। বর্তমান অনিশ্চয়তার কারণে নির্ধারিত তারিখে যদি ছবিটি মুক্তি দেওয়া হয় তাহলে প্রত্যাশিত পরিসরে পৌঁছনো কঠিন হতে পারে। তাই নতুন করে মুক্তির দিন হিসেবে ৪ জুন ২০২৬ তারিখটিকে ধার্য করা হয়েছে।

আজ, যশ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি অফিসিয়াল বিবৃতি শেয়ার করেছেন, যেখানে তিনি ছবিটির দেরিতে মুক্তির ঘোষণা করেছেন।

গীতু মোহনদাস পরিচালিত এই অ্যাকশন ড্রামায় অভিনয় করেছেন নয়নতারা (Nayanthara), কিয়ারা আদভানি (Kiara Advani), হুমা কুরেশি (Huma Qureshi), রুক্মিণী বসন্ত (Rukmini Vasanth) এবং তারা সুতারিয়া (Tara Sutaria)।

‘টক্সিক : আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এর পিছিয়ে যাওয়ায় ১৯ মার্চ একক মুক্তির সুযোগ পাচ্ছে রণবীর সিং (Ranveer Singh)-এর ধুরন্ধর-২ (Dhurandhar 2), পরিচালনায় আদিত্য ধর (Aditya Dhar)। ফলে বক্স অফিস সমীকরণে বদল আসতে চলেছে বলেই মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed