বাংলায় এলপিজি সাপ্লাই নিরবচ্ছিন্ন রাখতে একাধিক SoP জারি, খোলা হল কন্ট্রোল রুমও | এলপিজি সরবরাহ এসওপি ২৪ ঘন্টা রাজ্য কন্ট্রোল রুম এবং অগ্রাধিকার সরবরাহ স্থাপন করে | LPG Supply SOP Sets 24 Hour State Control Room And Priority Delivery


Kolkata

-Ritesh Ghosh

এলপিজি সরবরাহে সম্ভাব্য সঙ্কট মোকাবিলায় রাজ্য সরকার একটি বিস্তারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) জারি করেছে। গৃহস্থালি, হাসপাতাল, স্কুল, আইসিডিএস সহ জরুরি পরিষেবাগুলিতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করাই এর প্রধান লক্ষ্য। নবান্নে ২৪ ঘণ্টার রাজ্য এলপিজি কন্ট্রোল রুম চালু থাকবে, যা রাজ্যের মজুত, সরবরাহ ও পরিবহণে নজরদারি চালাবে।

এই কন্ট্রোল রুমটি জেলা প্রশাসন, ডিস্ট্রিবিউটর ও তেল সংস্থাগুলির সঙ্গে সমন্বয় রেখে দ্রুত সমস্যা সমাধানে কাজ করবে। মুখ্যসচিবের নেতৃত্বে গঠিত রাজ্য কমিটি সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা করবে। SOP অনুযায়ী, গৃহস্থালি ও জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলি এলপিজি সরবরাহে অগ্রাধিকার পাবে। প্রয়োজনে বাণিজ্যিক এলপিজি সরবরাহ নিয়ন্ত্রণ বা ধাপে ধাপে দেওয়া হবে।

সরবরাহ শক্তিশালী করতে অতিরিক্ত ডেলিভারি গাড়ি মোতায়েন, বোতলজাত সরবরাহ বৃদ্ধি এবং পরিবহণে ‘গ্রিন করিডোর’ তৈরির নির্দেশ রয়েছে। নিরাপত্তা নিশ্চিতে পুলিশের সহায়তাও চাওয়া হয়েছে। রাজ্যস্তরে ডিজিটাল ড্যাশবোর্ড জেলার এলপিজি মজুত ও পরিবহণ রিয়েল-টাইমে পর্যবেক্ষণ করবে। জেলা শাসকের অধীনে জেলাস্তরেও পর্যবেক্ষণ কমিটি থাকবে।

এলপিজি মজুতদারি, কালোবাজারি বা অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে রাজ্য সরকার। সাধারণের জন্য হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে, যেখানে জ্বালানি সংক্রান্ত সমস্যা জানানো যাবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *