Travel
lekhaka-Paramita das
ঘুরতে যাওয়ার জন্য প্রায় দু’পা বাড়িয়ে থাকেন সকলেই। কিন্তু অফিসের কাজের চাপে আবার পকেটের দিকে তাকালে অনেকেই কিন্তু ঘুরতে যাওয়ার ইচ্ছাটা কমিয়ে ফেলেন। তাছাড়া এই ভ্যাপসা গরমে যদি একটু ঠান্ডা জায়গায় ঘুরতে যাওয়া যায়, তাও আবার বাজেটের মধ্যে তাহলে মন্দ হয় না!
তবে বিদেশ যাওয়ার স্বপ্ন কমবেশি সকলেরই থাকে। নিশ্চয়ই আপনারও রয়েছে। আর বিদেশ মানেই সকলের প্রথম মনে আছে সুইজারল্যান্ডের কথা। যদি আপনার অনেকের বিদেশ যাওয়ার সামর্থ্য থাকে না। তবে ভারতের এমন অনেক জায়গা রয়েছে যেগুলিকে মিনি সুইজারল্যান্ড বলা হয় অর্থাৎ সুইজারল্যান্ডের শোভা এখানে গেলেও আপনি উপভোগ করতে পারবেন।

সবুজে ঘেরা পাহাড়, তুষার, পর্বত তার সঙ্গে মনোরম সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। সেই সঙ্গে গরমকালের গরম কাটিয়ে আপনি সুন্দরভাবে এখানকার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর এই স্থানগুলিকে ভারতের মিনি সুইজারল্যান্ড বলা হয়। জানুন ভারতের কোন কোন জায়গাকে মিনি সুইজারল্যান্ড বলা হয়।
হিমাচল প্রদেশের খাজ্জিয়ার
হিমাচল প্রদেশের খাজ্জিয়ারে আপনি কিন্তু ঘুরে আসতে পারেন। এটি কিন্তু মিনি সুইজারল্যান্ড। এখানে উঁচু পাহাড় রয়েছে। যা সবুজ তৃণভূমি দ্বারা বেষ্টিত। এখানকার মনোরম পরিবেশ সুইজারল্যান্ডের মতোই। এখানে গেলে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনি কিন্তু ক্যামেরাবন্দি করে রাখতে একদম ভুলবেন না।
উত্তরাখণ্ডের আউলি
উত্তরাখণ্ডের চামোলি জেলায় অবস্থিত আউলি। এখানে স্কিইং করার খুব সুন্দর জায়গা। তুষারবৃতের জন্য এই জায়গা বিখ্যাত। পাহাড়ের মনোরম দৃশ্য আপনি যদি উপভোগ করতে চান তাহলে অবশ্যই গরমকালে এই জায়গায় ঘুরে আসুন। তাছাড়াও হানিমুন করারও সেরা স্পট কিন্তু এটি। হিমালয়ের শৃঙ্গের পটভূমি যে এই আউলির মনোমুগ্ধকর তা বলার অপেক্ষায় রাখে না।
উত্তরাখণ্ডের কৌশানি
উত্তরাখণ্ডের বাগেশ্বর জেলায় অবস্থিত কৌশানি একটি শান্ত পাহাড়ি এলাকা। এখানকার হিমালয়ের তুষারবৃত্ত শৃঙ্গ এক মনোমুগ্ধকর দৃশ্য আপনাকে মুগ্ধ করবে। এখানে এসে শীতল বাতাসে গায়ে নিয়ে সঙ্গীর হাতে হাত রেখে গল্প করলেও আপনার কিন্তু সময় কেটে যাবে। সেই সঙ্গে ঘন পাইন বনে দাঁড়িয়ে ফটোশুট করতে একদম ভুলবেন না। প্রকৃতিপ্রেমীদের জন্য এক অসাধারণ জায়গা এটি।
হিমাচল প্রদেশের বারোট উপত্যকা
মান্ডি উপত্যকায় জেলায় অবস্থিত বারোট উপত্যকার এক অনন্য প্রাকৃতিক দৃশ্য যা আপনাকে মুগ্ধ করবে। অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্যই জায়গাটি অত্যন্ত সুন্দর। যদি আপনি অ্যাডভেঞ্চার করতে পছন্দ করেন তাহলে অবশ্যই গরমকালে এই জায়গায় ঘুরে আসুন। এখানে গেলে আপনার কিন্তু সুইজারল্যান্ড ঘোরার ইচ্ছা কিছুটা হলেও পূরণ হবে। তাছাড়াও আপনি যদি হিলস্টেশনে ঘুরতে যেতে চান তাহলে এই জায়গার থেকে বোধহয় সুন্দর জায়গা আর নেই। তাই দেরি না করে এইবারে গরমের ছুটিতে ঘুরে আসুন এই মিনি সুইজারল্যান্ডগুলিতে।
