Travel: ভারতীয়দের জন্য সুবর্ণ সুযোগ, বিনা ভিসাতেই গ্রীষ্মে পাড়ি দিন থাইল্যান্ড থেকে বালিতে | Travel Indians can visit these countries of world without visa this summer


Travel

lekhaka-Paramita das

ঘুরতে যাওয়া অনেকের কাছেই কিন্তু শখ, আবার ঘুরতে পছন্দও করেন অনেকেই। যদি আপনি ভ্রমণপ্রেমী হন, তাহলে আপনার জন্য কিন্তু অত্যন্ত সুখবর অর্থাৎ ভিসা ছাড়াই কিন্তু আপনি এবার বিদেশে ঘুরতে যেতে পারবেন।

শুনে অবাক লাগছে? দেখুন তো এই জায়গাগুলো আগে ঘুরেছেন কিনা? যেখানে গেলে আপনি সমুদ্র সৈকত থেকে সাংস্কৃতিক অভিজ্ঞতা ও রোমান্সকর অ্যাডভেঞ্চার উপভোগ করতে পারবেন। এই জায়গাগুলিতে গেলেও আপনি ‘ভিসা অন অ্যারাইভাল’ পেয়ে যাবেন। ভিসা ছাড়া ভারতীয়রা কোন কোন জায়গায় ঘুরতে যেতে পারবেন, জানুন।

Bali

ছবি সৌ: পিক্সেলস

থাইল্যান্ড

ভিসা ছাড়া আপনি থাইল্যান্ডে ঘুরতে যাবেন, এটা আগে কখনও ভেবেছেন। মানে হাতে পাসপোর্ট থাকলেই স্বপ্নের দেশে আপনিও পাড়ি দিতে পারবেন। এই গরমের দাবদাহ থেকে বাঁচতে আপনি ব্যাঙ্কক থেকে শুরু করে ফুকেট, ক্রাবির সমুদ্র সৈকতে ঘুরে আসতে পারবেন। তবে এখানে এলে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানের সাক্ষী থাকতে পারবেন আপনি। তাছাড়া গ্র্যান্ড প্যালেস, খাও ইয়াই জাতীয় উদ্যান কিন্তু এখানকার প্রধান আকর্ষণ।

ইন্দোনেশিয়ার বালি

আপনি কি সমুদ্র প্রেমী? তাঁদের জন্য কিন্তু এই বালি দারুন স্পট। তাছাড়া গরমে একটু শান্তিতে কাটাতে আপনিও স্বপরিবারে এখানে ঘুরতে আসতে পারেন। এখানকার প্রাকৃতিক দৃশ্য যে অসাধারণ তা বলার অপেক্ষা রাখে না।

মরিশাস

গরমে ঘুরেই আসুন মরিশাস। ৯০ দিনের জন্য ভারতীয়দের ভিসা লাগবে না। এই দ্বীপে গেলে সমুদ্র সৈকতে বৈভবময় সময় কাটাতে যেতেই পারেন আপনি ও আপনার সঙ্গী। তাই দেরি না করেই এই গরমেই এখানে ঘুরে আসুন।

মলদ্বীপ

বলি থেকে টলি তারকাদের ছুটি কাটাবার বিশেষ জায়গাই হল মলদ্বীপ। তাহলে আপনি বাদ যাবেন কেন? এবারের গরমে আপনিও ভিসা ছাড়াই ঘুরে আসুন এই জায়গায়। ভারতীয়রা ৩০ দিনের জন্য ভিসা ছাড়াই এখানে ঘুরতে আসতে পারবেন।

শ্রীলঙ্কা

ছোট থেকে সকলেই প্রায় ইচ্ছা থাকে শ্রীলঙ্কায় ঘুরতে যাওয়ার। তবে অনেকের স্বপ্ন যেন স্বপ্নই থেকে যায়। তবে এবার ভারতীদের সেই স্বপ্ন পূরণ হবে। ভিসা ছাড়াই আপনিও ঘুরে আসতে পারবেন এখানে। এখানে এলে আপনি সমুদ্র সৈকতের ধারে বসে ঠান্ডা হাওয়া খেতে পারবেন, আবার পাহাড়ের কোলে দাঁড়িয়ে ফটোশ্যুট করতে পারবেন।

সেশেলেস

যদি আপনি প্রকৃতিপ্রেমী হন কিংবা নববিবাহিত ব্যক্তি হন, তাহলে দেরি না করে এবারই গরমে পাড়ি দিন সেশেলেসে। ভারতীয়রা একমাস কিন্তু ভিসা ছাড়াই এই জায়গাগুলিতে ঘুরতে পারবেন।

ভুটান

ভুটানের সৌন্দর্য দেখার জন্য দেশের অনেকেই এখানে ঘুরতে আসেন। পাসপোর্ট ও ভোটার আইডি কার্ড নিয়ে আপনি খুব সহজেই এখানে ঘুরতে আসতে পারবেন।

নেপাল

প্রতিবেশী দেশে নেপালেও ঘুরতে এলে ভারতীয়দের কোনও ভিসা লাগবে না। শুধু মাত্র নিজের পরিচয় পত্র নিয়ে আপনিও এখানে ঘুরতে আসতে পারেন। এখানে এসে অবশ্যই সাইড সিন করতে ভুলবেন না, তবে স্ট্রিট ফুড খেলে তাও ভুলতে পারবেন না।

ফিজি

এবারের ভ্যাপসা গরম থেকে রেহাই পেতে ঘুরে আসুন ফিজিতে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় এই জায়গায় ঘুরতে এসে আপনি কিছুটা হলেও শান্তি পাবেন। অ্যাডভেঞ্চারপ্রেমীদের কাছে খুব পছন্দের একটি জায়গা হবে। এখানে এলে ভিসা লাগবে না আপনার।

জর্ডন

ভিসা ছড়াই এবারের এই গরমে আপনিও ঘুরে দেখুন স্বপ্নের জর্ডন। ভারতীয়দের এখানে ঘুরতে গেলে কোনও ভিসার প্রয়োজন হবে না । তাই এবারের গরমের ছুটিতে পরিবার, আত্মীয় কিংবা সঙ্গীর সঙ্গে ঘুরে আসুন এই জায়গায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *