Travel: হাতের মুঠোয় থাক পাহাড়, সমুদ্রের হাতছানি! হানিমুন সারার সেরা স্পট কোনগুলি | travel You can spend your honeymoon on a budget in these places around the world


Travel

lekhaka-Paramita das

আসছে বৈশাখ মাস। আর এই সময়ে কিন্তু বিয়ের সময়। আর বিয়ের পরেই কিন্তু হানিমুন সারার কথা ভাবেন সকলে। সকল নবদম্পতিরাই কিন্তু এই স্পেশাল সময়ের জন্য অপেক্ষা করে থাকেন। যদি আপনি আপনার সঙ্গিনীকে নিয়ে আপনার বাজেটের মধ্যেই কোথাও ঘুরতে যেতে চান, তাহলে কিন্তু এই জায়গাগুলোতে যেতেই পারেন।

তাছাড়াও আপনি যদি বিদেশ যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে এই পাঁচটি রোমান্টিক জায়গায় অবশ্যই যেতে পারেন । এখানে গেলে সমুদ্র সৈকত, পাহাড়ের সৌন্দর্য চুটিয়ে উপভোগ করতে পারবেন। এক কথায় হানিমুনকে চিরস্মরণীয় করে রাখতে পারবেন আপনারাও। জানুন সেই জায়গাগুলো কোথায় কোথায়?

Thailand

ছবি সৌ: পিক্সেলস

শ্রীলঙ্কা

প্রথমেই আসি শ্রীলঙ্কার কথায়। নবদম্পতিদের সেরা ভ্রমণ করার জায়গা হল শ্রীলঙ্কা। ব্যাঙ্গালোর, চেন্নাই থেকে মাত্র তিন থেকে চার ঘন্টার মধ্যেই কিন্তু একটি শ্রীলঙ্কা পৌঁছে যেতে পারেন। এটি আপনার হানিমুনের সেরা স্পট হবে। কারণ এখানে সমুদ্র সৈকত পেয়ে যাবেন। যেখানে আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে রোমান্টিক মুহূর্তের অনেক ছবিও কিন্তু তুলে রাখতে পারবেন। তাছাড়াও সঙ্গীর সঙ্গে সূর্যাস্ত দেখতে কিন্তু মুগ্ধ হবেনই।

যদি আপনি কিংবা আপনার সঙ্গিনীকে নিয়ে পাহাড় ও সবুজের সমারোহে মিলে যেতে চান বা পছন্দ করেন, তাহলে কিন্তু বেছে নিতে পারেন এই জায়গা। যেখানে চা বাগান, ঠান্ডা জলবায়ু, জলপ্রপাতের জন্য বিখ্যাত। এখানে এলে অবশ্যই ট্রয় ট্রেন চড়বেন। যা কিন্তু এখানকার বিখ্যাত জায়গা। তাছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। আর যারা অ্যাডভেঞ্চার প্রেমী রয়েছেন তারা কিন্তু ইয়ালা জাতীয় উদ্যান ঘুরতে যেতে একদমই ভুলবেন না। শ্রীলঙ্কায় ঘুরতে যাওয়ার খরচ আপনার ৬০ হাজার থেকে ৯০ হাজার টাকার মধ্যে হয়ে যাবে।

থাইল্যান্ড

থাইল্যান্ডের ফুকেট ঘোরার ইচ্ছা কমবেশি সকলেরই রয়েছে। আপনি যদি দিল্লি বা ব্যাঙ্গালোর থেকে থাইল্যান্ডের ফুকেট বা ক্রাবিতে যেতে চান, মাত্র চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন। এখানে ঘুরতে কিন্তু আপনার একদমই বেশি পয়সা খরচ হবে না। হানিমুন যেতে চাইলে আপনার ৭০ হাজার টাকা থেকে ১ লাখ টাকার মধ্যে হয়ে যাবে। বিমানে যাতায়াত থেকে খাওয়া দাওয়া আবার রিসোর্টে থাকতেও কিন্তু আপনি পারবেন।

এখানে অনেক সুন্দর দ্বীপ রয়েছে। আপনি কিন্তু সঙ্গিনীর সঙ্গে রোমান্টিকভাবে সূর্যাস্ত উপভোগ করতে পারবেন। আবার বিলাসবহুল রিসর্ট থেকেও কিন্তু সূর্যাস্ত দেখতে পারবেন। তাছাড়াও ফুকেটে নাইট ক্লাব রয়েছে। কারণ সমুদ্র সৌকত ঘুরে দেখতে পারবেন। এখানে কোরালা দ্বীপে ঘুরতে পারবেন আপনি। আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। এখানে এসে আপনি কিন্তু অনেক আধ্যাত্মিক, সাংস্কৃতিক, অভিজ্ঞতাকে সঞ্চয় করতে পারবেন। যেমন এখানে অনেক বড় বুদ্ধমন্দির রয়েছে। আবার অনেক দ্বীপ রয়েছে। কোরাল দ্বীপেও আপনি ঘুরতে যেতে পারেন। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ক্রাবি কিন্তু অত্যন্ত শুভ সুন্দর জায়গা।

নেপালের কাঠমান্ডু

যদি আপনি আপনার অল্প খরচেই ঘুরতে যেতে চান, তাহলে নেপালের কাঠমান্ডুতে যেতে পারেন। এখানকার মনোরম দৃশ্য, বৌদ্ধমন্দিরে সূর্যাস্ত দেখতে অনেকেই কিন্তু এইখানেই হানিমুন সারতে আসেন। এখানে আপনি আপনার সঙ্গীর সঙ্গে সঙ্গে ক্যান্ডেল লাইট ডিনার করে আনন্দ পাবেন। তাছাড়া নব দম্পতিদের জন্য অত্যন্ত সুন্দর একটি জায়গা। এখানে ঘুরতে এসে আপনি কিন্তু খুব শান্তি খুঁজে পাবেন বলতে পারেন। নেপালে ঘুরতে বেশি খরচ লাগবে না। মাত্র ৫০ থেকে ৮০ হাজার টাকার মধ্যে হয়ে যাবে।

ভুটানের পারো, থিম্পু

হানিমুন কোথায় সারবেন ভাবছেন রইলো ঠিকানা। ভুটানের পারো কিংবা থিম্পুতে ঘুরে আসুন। এখানকার রোমাঞ্চকর পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। মাত্র ৬ ০ হাজার টাকা থেকে ৮০ হাজার টাকা দিয়েই সঙ্গিনীকে নিয়ে এই অসাধারণ জায়গায় আপনিও ঘুরে আসতে পারেন। ভুটানের ঐতিহাসিক স্থানগুলির মধ্যে একটি হল পারো। রোমান্টিক পারো ভ্যালি অত্যন্ত জনপ্রিয়। থিম্পুতে অবশ্যই ঐতিহ্যবাহী ও আধুনিক ভুটানি সংস্কৃতিকে উপভোগ করতে পারবেন। এখানে অনেক স্থানীয় বাজার রয়েছে যেখানে হস্তশিল্পের প্রচুর জিনিস পাওয়া যায়। আপনিও খুব কম দামে তা কিন্তু কিনতে পারবেন।

বালি

হানিমুন সারার একটি বিখ্যাত স্থান হল বালি। যদি আপনি রোমান্স করতে পছন্দ করেন কিংবা অ্যাডভেঞ্চার প্রেমী হয়ে থাকেন কিংবা বিলাসবহুলভাবে জীবন কাটাতে চান, তাহলে অবশ্যই সমুদ্রসৈকত, পাহাড়, বিলাসবহুল রিসর্ট থেকে সূর্যাস্তকে হাতের মুঠোয় পেতে আপনিও ভ্রমণ করে আসুন এই বালিতে। নুসা দুয়া বালির অন্যতম হানিমুন স্পট। এখানে বিখ্যাত রোমান্টিক ক্যান্ডেল লাইট ডিনার আপনাকে মুক্ত করবে। শুধু তাই নয়, উলুওয়াতু পাহাড়, খুব বিখ্যাত। তাছাড়াও নীল জলরাশি, রোমাঞ্চকর পরিবেশে আপনি মুগ্ধ হবেনি। বালিতে যেতে আশি থেকে দেড় লাখ টাকার মধ্যে হয়ে যাবে। তাই এবার আপনিও হানিমুন সারুন এই জায়গাগুলিতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *