West Bengal
-Ritesh Ghosh
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। ২০০১ সালের পর এবারই প্রথম এত কম দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার, রাজ্যের ১৬টি জেলার মোট ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে।
নির্বাচন কমিশন বিশেষ নজর দিয়েছে মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুর জেলার নিরাপত্তায়। সুষ্ঠু ভোট পরিচালনার লক্ষ্যে এই দুটি জেলাকে দুটি করে পুলিশ জেলায় ভাগ করা হয়েছে। মুর্শিদাবাদ জেলাকে মুর্শিদাবাদ ও জঙ্গিপুর পুলিশ জেলায় এবং উত্তর দিনাজপুরকে ইসলামপুর ও রায়গঞ্জ পুলিশ জেলায় বিভক্ত করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

নির্বাচন কমিশন প্রথম থেকেই হিংসামুক্ত ও শান্তিপূর্ণ ভোটের উপর জোর দিয়েছে। সেই লক্ষ্যে, প্রথম দফায় রাজ্যজুড়ে মোট ২ হাজার ৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছে কমিশন। এছাড়া, সূত্রের খবর অনুযায়ী, মোট ৪০ হাজার ৯২৮ জন পুলিশ কর্মীকে বিভিন্ন জেলায় নিযুক্ত করা হয়েছে।
দার্জিলিং জেলায় মোট ৭৯৫টি ভোটগ্রহণ কেন্দ্র এবং ৯৬৭টি বুথের জন্য ৬১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এখানে নিরাপত্তা নিশ্চিত করতে ২৮ জন ইন্সপেক্টর, ৪৫০ জন এসআই/এএসআই এবং ১১৭০ জন কনস্টেবল দায়িত্বে থাকবেন।
শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকায় ৪২৯টি ভোটগ্রহণ কেন্দ্র ও ৯৩০টি বুথে ভোট হবে। এই অঞ্চলে ৪৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি ২০ জন ইন্সপেক্টর, ২৮৮ জন এসআই/এএসআই এবং ১২৯০ জন কনস্টেবল নিযুক্ত রয়েছেন।
কালিম্পং জেলায় ২৫০টি ভোটগ্রহণ কেন্দ্র এবং ২৯৮টি বুথ রয়েছে। এখানকার ভোট নির্বিঘ্নে সম্পন্ন করতে ২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ১৬ জন ইন্সপেক্টর, ২০০ জন এসআই/এএসআই এবং ৬২৭ জন কনস্টেবলকে নিয়োগ করা হয়েছে।
জলপাইগুড়ি জেলায় মোট ১২৬৬টি ভোটগ্রহণ কেন্দ্র ও ১৭১৩টি বুথ স্থাপন করা হয়েছে। নিরাপত্তার খাতিরে ৯২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, যাঁদের সঙ্গে ২১ জন ইন্সপেক্টর, ৫০৮ জন এসআই/এএসআই এবং ১৪৬৭ জন কনস্টেবলও দায়িত্ব পালন করবেন।
আলিপুরদুয়ার জেলায় ১০৭৩টি ভোটগ্রহণ কেন্দ্র ও ১৩৬৯টি বুথের জন্য ৭৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে। ২০ জন ইন্সপেক্টর, ৪২৮ জন এসআই/এএসআই এবং ১১৫৯ জন কনস্টেবল এই এলাকার নিরাপত্তা তদারকির দায়িত্বে নিয়োজিত আছেন।
কোচবিহার জেলায় ১৮৯৯টি ভোটগ্রহণ কেন্দ্র এবং ২৬৮২টি বুথ রয়েছে। এখানে ১৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া, ৩৫ জন ইন্সপেক্টর, ৭২৪ জন এসআই/এএসআই এবং ২৩৭০ জন কনস্টেবল ভোটের নিরাপত্তায় নিযুক্ত থাকবেন।
ইসলামপুর পুলিশ জেলায় ৭৮৭টি ভোটগ্রহণ কেন্দ্র ও ১০৬৬টি বুথে ভোট হবে। এই অঞ্চলে ৬১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, ১৬ জন ইন্সপেক্টর, ৩৩১ জন এসআই/এএসআই এবং ১০০৪ জন কনস্টেবলকেও দায়িত্বে রাখা হয়েছে।
রায়গঞ্জ পুলিশ জেলায় মোট ৯২৩টি ভোটগ্রহণ কেন্দ্র ও ১২৯০টি বুথ রয়েছে। এখানে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, যাদের সঙ্গে ১৫ জন ইন্সপেক্টর, ৩৬৩ জন এসআই/এএসআই এবং ১১১৯ জন কনস্টেবলও কাজ করবেন।
দক্ষিণ দিনাজপুর জেলায় ১১৪৬টি ভোটগ্রহণ কেন্দ্র এবং ১৩৯৮টি বুথ স্থাপন করা হয়েছে। এখানকার নিরাপত্তার জন্য ৮৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। এছাড়া, ২৩ জন ইন্সপেক্টর, ৪৫৪ জন এসআই/এএসআই এবং ১২১৫ জন কনস্টেবল দায়িত্বে থাকবেন।
মালদহ জেলায় ২১৪৩টি ভোটগ্রহণ কেন্দ্র এবং ৩২৪৯টি বুথ রয়েছে। এই বৃহৎ এলাকায় ১৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়াও, ৩৬ জন ইন্সপেক্টর, ৮১৮ জন এসআই/এএসআই এবং ২৮১৮ জন কনস্টেবলের উপর নিরাপত্তার ভার বর্তাবে।
জঙ্গিপুর পুলিশ জেলায় ৮৬০টি ভোটগ্রহণ কেন্দ্র ও ১৫৬২টি বুথে ভোট হবে। এই এলাকায় নিরাপত্তার জন্য ৭৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে। ১৪ জন ইন্সপেক্টর, ৩৯৩ জন এসআই/এএসআই এবং ১৫৫০ জন কনস্টেবল অতিরিক্ত নিরাপত্তায় থাকবেন।
মুর্শিদাবাদ পুলিশ জেলায় ৩০২৭টি ভোটগ্রহণ কেন্দ্র এবং ৪৫৯৭টি বুথ রয়েছে। এই এলাকায় সর্বোচ্চ ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ৫৫ জন ইন্সপেক্টর, ১২৬৪ জন এসআই/এএসআই এবং ৪২১৬ জন কনস্টেবলও নিযুক্ত আছেন।
পূর্ব মেদিনীপুর জেলায় ৩৬৫২টি ভোটগ্রহণ কেন্দ্র ও ৫০৪০টি বুথ রয়েছে, যা একটি বৃহৎ অংশ। এখানে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ৬০ জন ইন্সপেক্টর, ১২৮২ জন এসআই/এএসআই এবং ৩৯৮১ জন কনস্টেবলও দায়িত্বে রয়েছেন।
পশ্চিম মেদিনীপুর জেলায় ৩৬০৮টি ভোটগ্রহণ কেন্দ্র এবং ৪৭৫৩টি বুথের জন্য ২৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এই অঞ্চলে ৪৯ জন ইন্সপেক্টর, ১২০০ জন এসআই/এএসআই এবং ৩৩২৭ জন কনস্টেবল নিরাপত্তা সুনিশ্চিত করবেন।
ঝাড়গ্রাম জেলায় ১০২২টি ভোটগ্রহণ কেন্দ্র ও ১১৭৬টি বুথে ভোটগ্রহণ হবে। এখানে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া, ২৩ জন ইন্সপেক্টর, ৪৪০ জন SI/ASI এবং ১১০৮ জন কনস্টেবলকে নিযুক্ত করা হয়েছে।
বাঁকুড়া জেলায় ২৭২৭টি ভোটগ্রহণ কেন্দ্র এবং ৩৬৪৩টি বুথ স্থাপন করা হয়েছে। এই এলাকায় ১৯৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, সঙ্গে ৫২ জন ইন্সপেক্টর, ১০২১ জন এসআই/এএসআই এবং ৩১২৭ জন কনস্টেবল রয়েছেন।
পুরুলিয়া জেলায় ২০৬৮টি ভোটগ্রহণ কেন্দ্র ও ২৮০২টি বুথ রয়েছে। এখানকার নিরাপত্তার জন্য ১৫১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া, ৫৪ জন ইন্সপেক্টর, ৯৩৯ জন এসআই/এএসআই এবং ৩০০৫ জন কনস্টেবল দায়িত্বে থাকবেন।
বীরভূম জেলায় ২২৮৯টি ভোটগ্রহণ কেন্দ্র এবং ৩২৫৬টি বুথে ভোট হবে। এই অঞ্চলে ১৭৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি ৬১ জন ইন্সপেক্টর, ৯৪৭ জন এসআই/এএসআই এবং ৩২৪৮ জন কনস্টেবল মোতায়েন থাকবেন।
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় ১২৭৫টি ভোটগ্রহণ কেন্দ্র ও ২৫৮৮টি বুথ রয়েছে। এখানে ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ৩৯ জন ইন্সপেক্টর, ৭২৯ জন এসআই/এএসআই এবং ৩১২৭ জন কনস্টেবল এই এলাকার শান্তি বজায় রাখার দায়িত্বে রয়েছেন।
