তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলা দলীয় অন্তর্দ্বন্দ্বেই, রিপোর্ট জেলা নির্বাচনী আধিকারিকের, হাসপাতালে গেলেন অভিষেক | মিতালি বাগের গাড়িতে হামলার ঘটনায় কড়া পদক্ষেপ কমিশনের | TMC MP Mitali Bag Attack Case Updates


West Bengal

-Ritesh Ghosh

আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলার ঘটনা নিয়ে হুগলির গোঘাট এলাকায় ব্যাপক চাঞ্চল্য। জেলা নির্বাচনী আধিকারিক (DEO) তাঁর প্রাথমিক রিপোর্টে এটিকে তৃণমূলের দলীয় অন্তর্দ্বন্দ্বের ফল বলে ব্যাখ্যা করেছেন। তবে নির্বাচন কমিশন কড়া পদক্ষেপের নির্দেশ দিয়ে অভিযুক্তদের পাঁচ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে পুলিশকে।

সাংসদ মিতালি বাগের অভিযোগ, গোঘাট হাসপাতালের সামনে বিজেপি কর্মী-সমর্থকরা বিনা প্ররোচনায় তাঁকে ঘিরে বিক্ষোভ দেখিয়ে লাঠি-ইট দিয়ে গাড়িতে হামলা চালায়। এতে গাড়ির কাঁচ ভেঙে তিনি জখম হন। বর্তমানে তিনি আরামবাগ মেডিক্যালে চিকিৎসাধীন।

বিজেপির পাল্টা অভিযোগ, তৃণমূল সাংসদের গাড়ি থেকে বন্দুক তাক করা হয়েছিল, যা এলাকায় উত্তেজনা বাড়ায়। DEO-র রিপোর্টে জানা যায়, প্রচার থেকে ফেরার পথে সাংসদের গাড়ির কাঁচ ভাঙচুর হয়েছে। এটি দলীয় অন্তর্দ্বন্দ্বের ফল মনে করা হলেও, পুলিশ সিসিটিভি সংগ্রহ করছে; কোনো প্রত্যক্ষদর্শী এখনো মেলেনি।

নির্বাচনী আধিকারিকের এই রিপোর্ট ও দলীয় অন্তর্দ্বন্দ্বের দাবি নিয়ে তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলেছে। আরামবাগ ও গোঘাট এলাকায় ভোর থেকেই বিপুল সশস্ত্র কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন, পরিস্থিতি বর্তমানে শান্তিপূর্ণ।

মিতালি বাগকে দেখতে হাসপাতালে যান দলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *