Kolkata
-Ritesh Ghosh
শনিবার শপথ নিল নতুন বিজেপি সরকার। ঐতিহাসিক ব্রিগেড প্যারেড ময়দানে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথবাক্য পাঠ করেন। তাঁর সঙ্গে অগ্নিমিত্রা পল, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনীয়া এবং ক্ষুদিরাম টুডু—এই পাঁচজন মন্ত্রীও এদিন দায়িত্বভার গ্রহণ করেন। মন্ত্রিসভার বাকি সদস্যরা আগামী সপ্তাহে শপথ নেবেন।

এদিকে, নতুন সরকারের প্রোটেম স্পিকার হিসেবে তাপস রায়ের নাম ঘোষণা করা হয়েছে। আগামী মঙ্গলবার রাজ্যপাল আরএন রবি তাঁকে সাংবিধানিক রীতি মেনে শপথবাক্য পাঠ করাবেন। এরপর তাপস রায় অষ্টাদশ বিধানসভায় নির্বাচিত বিধায়কদের শপথ পরিচালনা করবেন।
এই শপথগ্রহণ প্রক্রিয়ায় শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় তাপস রায়কে সহায়তা করবেন। তবে, বিধানসভার স্থায়ী অধ্যক্ষ কে হবেন তা নিয়ে জল্পনা এখনও অব্যাহত। একাধিক সম্ভাব্য নাম এই পদের জন্য আলোচনায় রয়েছে।
