গর্গ চট্টোপাধ্যায় গ্রেফতার, ইভিএম কারচুপি নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ বাংলা পক্ষের নেতার বিরুদ্ধে | গর্গ চট্টোপাধ্যায় গ্রেপ্তার: ইভিএম নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে আটক | Garga Chatterjee Arrested Over EVM Rumors


Kolkata

-Ritesh Ghosh

ইভিএম নিয়ে গুজব ছড়ানো ও প্ররোচনার অভিযোগে বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল কলকাতা পুলিশ। মঙ্গলবার সাইবার ক্রাইম থানা দেশপ্রিয় পার্ক সংলগ্ন এলাকা থেকে তাঁকে ধরা হয়েছে। নির্বাচনকালে সামাজিক মাধ্যমে আপত্তিকর পোস্টের জেরেই তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে খবর, গর্গ চট্টোপাধ্যায় ইভিএমের ভোটগ্রহণ প্রক্রিয়া ও কার্যকারিতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তোলেন। গত ২৩ এপ্রিল প্রথম দফা ভোটের দিন ইভিএম বিভ্রাটে ভোট শুরু হতে দেরি হওয়ায় ফেসবুক পোস্টে তিনি জানতে চান, রাতে পরীক্ষার পরও সকালে কেন এমন বিভ্রাট? পাশাপাশি, ভোটারদের ভোট দিয়ে বেরিয়ে ভিভিপ্যাট স্লিপ দেখতে পরামর্শও দেন তিনি।

গণনার দিন নির্বাচন কমিশনকে নিশানা করে গর্গ লেখেন, “কমিশন গোপন পরিকল্পনা করছে।” ইভিএম কারচুপি নিয়ে বিভ্রান্তিকর প্রচার চালানোর মূল অভিযোগ তাঁর বিরুদ্ধে। এমন পোস্টের জেরে উত্তর কলকাতার ডিইও পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেন।

বাংলা পক্ষ জানায়, সামাজিক মাধ্যমে পোস্টের অভিযোগে তাদের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারির পর মঙ্গলবার গর্গকে লালবাজারের লকআপে রাখা হয়েছে। আগামীকাল বুধবার আদালতে পেশ করা হবে।

এদিন পুলিশ কমিশনার অজয় নন্দ জানান, “ইভিএমে কারচুপি নিয়ে গর্গ চট্টোপাধ্যায় সোশাল মিডিয়ায় মানুষকে বিভ্রান্ত করে পোস্ট করেছিলেন। রাজনৈতিক দলগুলোকে এর বিরুদ্ধে আন্দোলনের কথা বলেছিলেন। এই নিয়ে আমাদের উত্তর কলকাতার ডিইও একটি অভিযোগ দায়ের করেন।”

অজয় নন্দ আরও যোগ করেন, গর্গ চট্টোপাধ্যায়কে দু’বার নোটিস দিয়ে ডাকা হয়েছিল, উনি একবারও আসেননি। তাই আজ গ্রেফতার করা হল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *