আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার বেঞ্চ, শুনানি প্রধান বিচারপতির এজলাসে | আর জি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার বেঞ্চ | Justice Mantha Steps Away From RG Kar Case


Kolkata

-Ritesh Ghosh

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরই অভয়া কাণ্ডে গুরুত্বপূর্ণ মোড়। এদিন মঙ্গলবার আরজি কর মামলা থেকে বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ সরে দাঁড়াল। আদালতের বক্তব্য, এই মামলার জন্য রাজ্য জুডিশিয়াল কমিশন গঠিত হওয়ার কথা শোনা যাচ্ছে। তাই বর্তমান পরিস্থিতিতে শুনানির প্রয়োজন নেই। ফলস্বরূপ, মামলাটি প্রধান বিচারপতির কাছে স্থানান্তরিত হয়েছে।

রাজনৈতিক পালাবদলে অভয়া কাণ্ড এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নিঃসন্দেহে। কর্তব্যরত এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের এই ঘটনায় বাংলা সহ গোটা দেশে হইচই পড়ে যায়। সারা বাংলা জুড়ে একের পর এক প্রতিবাদ মুখরিত হয়ে ওঠে।

দীর্ঘ তদন্তের পর সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাই এই মামলায় দোষী সাব্যস্ত হয়। আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেও, অভয়ার পরিবার ও বাংলার অধিকাংশ মানুষ এই রায়ে খুশি হননি। সিংহভাগ মানুষ মনে করেন, ঘটনার আসল সত্য এখনও আড়াল রয়ে গিয়েছে।

মেয়ের সুবিচার নিশ্চিত করার আশায়, নির্বাচনের আগে অভয়ার মা রত্না দেবনাথ বিজেপিতে যোগ দেন। ভোটে জয়ী হয়ে তিনি এখন পানিহাটির বিধায়ক। তাঁর একটাই দাবি, নিজের মেয়ের হত্যার সঠিক বিচার।

ডিভিশন বেঞ্চের এমন সিদ্ধান্ত প্রসঙ্গে ব্যাখ্যা হল, এই মামলার জন্য রাজ্য জুডিশিয়াল কমিশন গঠন করছে বলে শোনা যাচ্ছে। তাই এই মুহূর্তে এই মামলা শোনার প্রয়োজন নেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *