বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী, শপথগ্রহণ আরও পাঁচ মন্ত্রীর | শুভেন্দু অধিকারী বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন | Suvendu Adhikari Takes Oath As West Bengal CM


West Bengal

-Ritesh Ghosh

বাংলার প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে রাজ্যপালের উপস্থিতিতে ব্রিগেডে শপথবাক্য পাঠ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি ছাড়াও এদিন রাজ্যের মন্ত্রী হিসাবে শপথ নিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু।

রাজ্যপাল আরএন রবি এদিন শুভেন্দু অধিকারীকে শপথবাক্য পাঠ করান। তাঁর আগে জাতীয় সঙ্গীত বেজে ওঠে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ ভিভিআইপি বিজেপি নেতৃবৃন্দের সামনে এদিন শুভেন্দু অধিকারী শপথ পাঠ করে রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব কাঁধে তুলে নিলেন। তাঁর শপথের পর বাকি পাঁচজনও একে একে শপথ পাঠ করেছেন।

বাংলার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ করার অনুষ্ঠানে এদিন যেন চাঁদের হাট বসেছিল। বিভিন্ন রাজ্যের বিজেপি মুখ্যমন্ত্রীরা এবং যেসব রাজ্যে বিজেপির জোট সরকারে রয়েছে সেখানকার মুখ্যমন্ত্রীরা শপথগ্রহণে উপস্থিত হয়েছিলেন। এদিন ব্রিগেডের মঞ্চে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ছাড়াও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, সেরাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ বিজেপির তাবড় শীর্ষ নেতৃত্ব। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি, বিজেপি সভাপতি নিতিন নবীন, প্রাক্তন বিজেপি সভাপতি জেপি নাড্ডা সহ একাধিক শীর্ষ নেতৃত্ব।

এদিন মুখ্যমন্ত্রীর পাশাপাশি যে পাঁচজন বিজেপি বিধায়ক মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন, তাঁরা কে কোন দফতর সামলাবেন তা এখনও ঠিক হয়নি। পাশাপাশি বাঁকুড়ার রানিবাঁধের বিধায়ক ক্ষুদিরাম টুডু সাঁওতালি ভাষায় শপথ নিয়েছেন এদিন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed