
জাতীয় প্রেস ক্লাব ও বিএফইউজের সাবেক সভাপতি সাংবাদিক শওকত মাহমুদ সাড়ে পাঁচ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার (২৫ মে) সন্ধ্যায় রাজধানীর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফারুক আহমেদ তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সন্ত্রাসবিরোধী আইনে করা একাধিক মামলায় গ্রেফতার দেখিয়ে এতদিন তাকে কারাগারে রাখা হয়েছিল।… বিস্তারিত
