অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন আপডেট, ৩০ লক্ষ ভুয়ো অ্যাকাউন্ট রুখতে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দুর | অন্নপূর্ণা যোজনা চালুর ঘোষণা শুভেন্দু অধিকারীর, বাদ পড়বে ভুয়ো কার্ড | Suvendu Adhikari Announces Annapurna Yojana


West Bengal

-Ritesh Ghosh

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভুয়ো অ্যাকাউন্টে টাকা ঢোকার অভিযোগ দীর্ঘদিনের। বুধবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে, প্রায় ৩০ লক্ষ ভুয়ো অ্যাকাউন্টে এই প্রকল্পের অর্থ চলে যাচ্ছিল। অনুপ্রবেশকারী ও পুরুষের অ্যাকাউন্টেও টাকা ঢুকেছে বলে অভিযোগ।

এই অনিয়ম ঠেকাতে তিনি ঘোষণা করেছেন যে, “শুধু রাষ্ট্রবাদী ভারতীয় মহিলারাই পাবেন এই টাকা, কোনও রাকিবুল নন।” লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে ‘অন্নপূর্ণা যোজনা’ চালু হচ্ছে। এর ফর্ম ২৭ জুন থেকেই পাওয়া যাচ্ছে।

২ জুনের মধ্যে ফর্ম জমা দিলে ৩ জুন থেকে টাকা পাবেন। এই প্রকল্পে শুধু বৈধ ভারতীয় মহিলারাই যোগ্য। অভারতীয়, আয়করদাতা বা সরকারি-বেসরকারি কর্মরতরা এর সুবিধা পাবেন না।

তবে, অন্নপূর্ণা যোজনা চালু না হওয়া পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার চলবে। নতুন প্রকল্পের অর্থ বিতরণ শুরু হলেই পুরনো পরিষেবা সম্পূর্ণ বন্ধ হবে। উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনী প্রতিশ্রুতিতে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার চালু করেন।

মৃত ও পুরুষের নামে টাকা ঢোকা গুরুতর অভিযোগ ছিল, এতে প্রকৃত প্রাপকরা বঞ্চিত হচ্ছিলেন। শুভেন্দু অধিকারী জোর দিয়ে বলেন, ৩০ লক্ষ অবৈধ সুবিধাভোগীর নাম এবার বাদ পড়বে। নতুন ফর্ম পূরণের প্রক্রিয়াটি মূলত ঝাড়াই-বাছাইয়ের জন্য, যা নিশ্চিত করবে ভবিষ্যতে কেবল যোগ্য মহিলারাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *