Business
-Ritesh Ghosh
পয়লা জুন থেকে পেট্রোল, ডিজেল এবং ATF-এর রপ্তানি শুল্ক সংশোধন করেছে কেন্দ্র সরকার। জ্বালানি সরবরাহ সংকট ও পশ্চিম এশিয়ার অস্থিরতার কারণে অভ্যন্তরীণ সহজলভ্যতা নিশ্চিত করতে এই শুল্ক মার্চে চালু হয়।
অর্থ মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন হার প্রতি লিটার পেট্রোলে ১ টাকা ৫০ পয়সা, ডিজেলে ১৩ টাকা ৫০ পয়সা এবং ATF-এ ৯ টাকা ৫০ পয়সা।

এই শুল্ক আন্তর্জাতিক অপরিশোধিত তেলের গড় মূল্যের ভিত্তিতে পনেরো দিনে সংশোধিত হয়। অভ্যন্তরীণ পেট্রোল ও ডিজেলের আবগারি শুল্ক হারে কোনো পরিবর্তন নেই বলে সরকার জানিয়েছে।
সরকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “কেন্দ্রীয় সরকার আজ ১ জুন, ২০২৬ থেকে শুরু হওয়া পরবর্তী পনেরো দিনের জন্য হারগুলি জানিয়ে দিয়েছে। ফলস্বরূপ, পেট্রোলের রপ্তানির উপর শুল্কের হার হবে প্রতি লিটারে ১ টাকা ৫০ পয়সা, ডিজেলের রপ্তানির উপর ১৩ টাকা ৫০ পয়সা এবং ATF-এর রপ্তানির উপর ৯ টাকা ৫০ পয়সা প্রতি লিটার।”
গত ১৬ মে অর্থ মন্ত্রক পেট্রোলের রপ্তানি শুল্ক শূন্য থেকে বাড়িয়ে প্রতি লিটার ৩ টাকা করেছিল। ডিজেল এবং ATF-এর শুল্ক যথাক্রমে ১৬ টাকা ৫০ পয়সা ও ১৬ টাকা প্রতি লিটারে কমানো হয়েছিল।
বর্তমানে নতুন দিল্লিতে পেট্রোলের প্রতি লিটার মূল্য ১০২.১২ টাকা, কলকাতায় ১১৩.৪৭ টাকা এবং মুম্বইয়ে ১১১.২১ টাকা।
