
সবেদা গাছটার নিচে দাঁড়িয়ে আছে সবুজ। গাছের ডালে ডালে উল্টো হয়ে ঝুলছে বাদুড়েরা। সূর্য ডুবে গেছে, তবু আকাশে একরাশ নরম আলো ভেসে আছে। গাঢ় সবুজ পাতাগুলো যেন দিনশেষের আলোয় আরও গভীর হয়ে উঠেছে।
এই পাতাগুলো প্রায় বছরজুড়েই ডালে ঝুলে থাকে—এগারো, বারো মাস। তারপর একদিন হঠাৎই ঝরে পড়ে। আজ সেগুলোকে দেখে সবুজের মনে হলো, বয়স্ক পাতাদের রং যেন একটু অন্যরকম—কেমন এক অনুশোচনায় ভেজা, দুর্নিবিড়। যেন তাদেরও… বিস্তারিত
