Murshidabad News : পিস্তল নিয়ে হানা প্রেমিকার বাড়িতে, গণধোলাই যুবককে – youth attacked his girlfriend house with a pistol in murshidabad


এই সময় সামশেরগঞ্জ: প্রেমিক বিবাহিত জানতে পেরে সম্পর্ক ভাঙতে চেয়েছিল কিশোরী। তাতেই ক্ষিপ্ত হয়ে দুই সঙ্গীকে নিয়ে কিশোরীর বাড়িতে পিস্তল হাতে চড়াও হয় যুবক। তবে শেষ মুহূর্তে গ্রামবাসীদের হাতে ধরা পড়ে প্রেমিকের জোটে গণধোলাই। সঙ্গীরা পালিয়ে যায়। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার ধুলিয়ান পুরসভার দিঘড়ি গ্রামে। পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে।

France Crime : ছাত্রীকে কুপিয়ে-পুড়িয়ে হত্যা, বিচার শুরু ফ্রান্সে
বছর খানেক আগে প্রেমিক সুশান্ত চৌধুরীর হাতে বহরমপুর কলেজের ছাত্রী সুতপা খুনের নৃশংস ঘটনার স্মৃতি এখনও টাটকা। দিঘড়ি গ্রামে সেই ঘটনারই পুনরাবৃত্তি হতে চলেছিল। শনিবার সন্ধ্যায় কিশোরীর বাড়িতে সোজা আগ্নেয়াস্ত্র নিয়ে হাজির হয় প্রেমিক জেকারুল ইসলাম। তার দুই সাগরেদ বাইরে মোটরবাইক নিয়ে অপেক্ষায় ছিল। সশস্ত্র জেকারুল ওই কিশোরীর নাম ধরে ডাকাডাকি শুরু করে।

Nadia News : টিউশন থেকে ফেরার পথে প্রেমিকার উপর ঝাঁপিয়ে পড়ল রাগে উন্মত্ত যুবক, তারপর…
ঠিক সেই সময় কিশোরীর কাকা জীবনের ঝুঁকি নিয়ে যুবকের উপর ঝাঁপিয়ে পড়ে আগ্নেয়াস্ত্রটি কেড়ে নেন। চিৎকারে প্রতিবেশীরা এসে জেকারুলকে পাকড়াও করে বিদ্যুতের খুঁটিতে বাঁধেন। এর পর চলে গণধোলাই। পরে খবর পেয়ে পুলিশ এসে জেকারুলকে উদ্ধার করে সামশেরগঞ্জ ব্লক হাসপাতালে ভর্তি করে। তাকে গ্রেপ্তার করা হয়।

Crime News : সম্পর্কে চিড় ধরতেই প্রতিশোধ! খুন করে প্রেমিকাকে ট্যাঙ্কে ভরল প্রেমিক
কিশোরীর কাকা বলেন, ‘আমি দোকান থেকে বাড়ি ঢুকছিলাম। হঠাৎ দেখি বাড়ির সামনে দু’জন যুবক বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। আর একজন বাড়ির ভিতরে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে চিৎকার করছে। আমি ছুটে গিয়ে ওর হাত থেকে আগ্নেয়াস্ত্রটা কেড়ে নিই।’

Love Affair : প্রতিবেশী বউদির সঙ্গে দেখা করতে এসে ‘দাদা’-র হাতে খুন যুবক, নদিয়ায় শোরগোল
বছর দুয়েক আগে সমাজমাধ্যমে ওই কিশোরীর সঙ্গে পরিচয় হয় জেকারুলের। পেশায় বিড়ি শ্রমিক জেকারুল বিবাহিত। তার চার সন্তানও রয়েছে। কিন্তু সে কথা কিশোরীকে জানায়নি সে। কিছু দিন পর কিশোরী সে কথা জানতে পেরে সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে চায়। কিশোরীর বাবা বলেন, ‘জেকারুল ফোন করে উত্যক্ত করত। সামশেরগঞ্জ থানায় অভিযোগ করায় কিছু দিন চুপ থাকলেও ফের ফোন করে হুমকি দিচ্ছিল মেয়েকে। আজ আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে পড়ে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *