সকালে নমাজের অনুষ্ঠানে সকলেরই চোখে পড়েছিল তাঁর অনুপস্থিতি। তবে একেবারে অপ্রত্যাশিত নয়। এমন আহত অবস্থায় মুখ্যমন্ত্রীর পক্ষে এদিন যাওয়াটাও ছিল কষ্টসাধ্য। তবুও মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে উদ্বেগ ছড়িয়ে ছিল। কেমন আছেন মুখ্যমন্ত্রী? বেলায় টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, আগের থেকে এখন ভালো আছেন। তিনি টুইটে লিখেছেন,’ সর্বশক্তিমানের দয়ায় এবং চিকিৎসকদের দক্ষতা ও প্রচেষ্টায় আস্তে আস্তে সেরে উঠছি। বাড়িতে ফিজিয়োথেরাপি সেশন চলছে।’
এখানেই শেষ নয়, মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘যেভাবে শুভকাঙ্খীরা আমার আরোগ্য কামনা করেছেন এবং আমার স্বাস্থ্যের খবর নিয়েছেন তা অভিভূত। গত পরশু সেবক এয়ারবেসে হেলিকপ্টারের জরুরি অবতরণের সময় অল্পের জন্য রক্ষা পেয়েছি।’
একইসঙ্গে রাজ্যবাসীকে বকরি ইদ তথা ইদ-উল-আদহা এবং উলটো রথের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, ‘ইদ-অল-আদহা-র উপলক্ষে সবার ঘর খুশি, ভালোবাসা ও শুভেচ্ছায় ভরে উঠুক। ইদ মুবারক সবাইকে।’ উলটো রথের শুভেচ্ছাবার্তায় তিনি লেখেন, ‘উলটো রথ উপলক্ষে জগন্নাথ দেবের আর্শীবাদে খুশি ও সৌভাগ্যে ভরে উঠুক সকলের হৃদয়।’
আরও তথ্যের জন্য রিফ্রেশ করুন…
