মঙ্গলে বিপত্তি। হেলিকপ্টারের জরুরি অবতরণের সঙ্গে হাঁটুতে কোমরে চোট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আঘাতের জেরে বৃহস্পতিবার সকালে ইদের নমাজে অনুপস্থিত মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতে ছড়ায় একাধিক জল্পনা। বেলা গড়াতেই টুইট বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানালেন তাঁর শারীরিক পরিস্থিতির কথা। একইসঙ্গে রাজ্যবাসীকে জানালেন ইদ- উল-আদাহ ও উলটো রথের শুভেচ্ছা।

Mamata Banerjee Health Update: কেমন আছেন মুখ্যমন্ত্রী? SSKM-এর চিকিৎসক দল পরীক্ষার পর নবান্নের স্বাস্থ্য বার্তা

সকালে নমাজের অনুষ্ঠানে সকলেরই চোখে পড়েছিল তাঁর অনুপস্থিতি। তবে একেবারে অপ্রত্যাশিত নয়। এমন আহত অবস্থায় মুখ্যমন্ত্রীর পক্ষে এদিন যাওয়াটাও ছিল কষ্টসাধ্য। তবুও মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে উদ্বেগ ছড়িয়ে ছিল। কেমন আছেন মুখ্যমন্ত্রী? বেলায় টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, আগের থেকে এখন ভালো আছেন। তিনি টুইটে লিখেছেন,’ সর্বশক্তিমানের দয়ায় এবং চিকিৎসকদের দক্ষতা ও প্রচেষ্টায় আস্তে আস্তে সেরে উঠছি। বাড়িতে ফিজিয়োথেরাপি সেশন চলছে।’

Mamata Banerjee Governor CV Ananda Bose: ‘আপনি ঠিক আছেন তো?’ কপ্টার বিভ্রাটে মুখ্যমন্ত্রীর চোটের খবর পেয়েই ফোন রাজ্যপালের, বার্তা পার্থর

এখানেই শেষ নয়, মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘যেভাবে শুভকাঙ্খীরা আমার আরোগ্য কামনা করেছেন এবং আমার স্বাস্থ্যের খবর নিয়েছেন তা অভিভূত। গত পরশু সেবক এয়ারবেসে হেলিকপ্টারের জরুরি অবতরণের সময় অল্পের জন্য রক্ষা পেয়েছি।’

একইসঙ্গে রাজ্যবাসীকে বকরি ইদ তথা ইদ-উল-আদহা এবং উলটো রথের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, ‘ইদ-অল-আদহা-র উপলক্ষে সবার ঘর খুশি, ভালোবাসা ও শুভেচ্ছায় ভরে উঠুক। ইদ মুবারক সবাইকে।’ উলটো রথের শুভেচ্ছাবার্তায় তিনি লেখেন, ‘উলটো রথ উপলক্ষে জগন্নাথ দেবের আর্শীবাদে খুশি ও সৌভাগ্যে ভরে উঠুক সকলের হৃদয়।’

আরও তথ্যের জন্য রিফ্রেশ করুন…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version