Mouni Roy: ক্রপ টপে মোহময়ী মৌনি, ওজন ঝরিয়ে ফিট অ্যান্ড ফাইন রোহিত – actress mouni roy and actor rohit roy spotted at mumbai airport watch video


Embed

জালিমা গানের জন্য গত কয়েকদিন ধরেই চর্চায় রয়েছেন বলিউড অভিনেত্রী মৌনী রায়। শ্রেয়া ঘোষালের গাওয়া এই বিখ্যাত গানে অভিনেত্রীর নাচ বেশ মন কেড়েছে অনুরাগীদের। এ দিন এয়ারপোর্টে দেখা মিলল মৌনী রায়ের। শহর ছাড়ছেন তিনি। সাদা ক্রপ টপের সঙ্গে লং স্কার্টের স্টাইলিংয়ে মৌনী ছিলেন বরাবরের মতোই নজরকাড়া। তবে শুধু মৌনী নন, এ দিন এয়ারপোর্টে দেখা গেল রোহিত রায়কেও। স্ত্রী মানসীর সঙ্গে মুম্বইয়ের বাইরে যাচ্ছিলেন তিনি। সম্প্রতি কিটো ডায়েট করে ১৬ কেজি ওজন ঝরিয়েছেন অভিনেতা। তাঁর ফিট অ্যান্ড ফাইন ফিজিক এ দিন নজর কাড়ে সকলেরই। সাদা লিনেন শার্ট আর ব্লু সানগ্লাসের সঙ্গে স্টাইলিং এই গরমে হতে পারে দারুণ ফ্যাশন ইনসপিরেশন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *