কেক, লুচি-তরকারি-মিষ্টি আর রবিবার মাংস! ১ মাস পর পাকবন্দি পূর্ণম ফিরছেন, সুখ ফুটছে ঘরে…


বিধান সরকার: গত বাইশে এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও বৈসরন ভ্যালিতে জঙ্গিদের গণহত্যার (Pahalgam Terror Attack) শিকার হয়েছিলেন ২৬ জন পর্যটক। ঠিক তারপর দিন পঞ্জাবের ফিরোজপুরে ভারত পাক সীমান্তে ডিউটি করার সময় অসাবধানতাবশত পাক ভূখণ্ডে ঢুকে পড়েন ২৪ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ কনস্টেবল পূর্নম কুমার সাউ (Purnam Shaw)। গাছের তলায় বিশ্রাম নেওয়ার সময় পাক রেঞ্জার্সের হাতে বন্দি হন।  ভারতের বিএসএফ এবং পাকিস্তান রেঞ্জার্স এর মধ্যে শুরু হয় ফ্ল্যাগ মিটিং তাকে মুক্ত করার বিষয়ে নানাভাবে উদ্যোগ নেওয়া হয়। 

আরও পড়ুন- Cyclone Shakti Update: বিপদ টলেনি! মে মাসেই ফের ধেয়ে আসছে ‘শক্তি’, বাংলায় কবে-কখন আছড়ে পড়বে ঘূর্ণিঝড়?

বিএসএফের পক্ষ থেকে পূর্ণমের পরিবারকে আশ্বস্ত করা হয় যে কোন মূল্যে তাঁকে দেশে ফেরানো হবে।পূর্ণম আটক হওয়ার কয়েকদিন পরেই পাঠানকোট গিয়ে হাজির হন তাঁর স্ত্রী রজনী সাউ সহ পরিবারের কয়েকজন সদস্য।  ঠিক এই সময়েই জঙ্গি হামলার বদলা নিতে অপারেশন সিঁদুর (Operation Sindoor) শুরু করে ভারত। পাকিস্তান ভূখণ্ডে থাকা নটি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় বায়ু সেনা।পাল্টা প্রত্যাঘাত হানার চেষ্টা করে পাকিস্তান, যদিও তারা ব্যর্থ হন। ভারত পাকিস্তান সংঘর্ষের আবহে বিএসএফ জওয়ানের পরিবারে উৎকণ্ঠা এবং উদ্বেগ বাড়তে থাকে।

 

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার পূর্ণমের স্ত্রীকে ফোন করে আশ্বস্ত করেন। শ্রীরামপুরে সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়  বিএসএফ ডিজি র সঙ্গে কথা বলেন। এদিকে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতি ঘোষণা হয়। দুই দেশের DGMO দের মধ্যে হট লাইনে মিটিং হয়। এরপরে নতুন করে পূর্নম সাউয়ের মুক্তির ব্যাপারে আশার আলো দেখে পরিবার। গত ১৪ ই মে পূর্ণম সাউকে মুক্ত করে পাক রেঞ্জার্স । আটারি ওয়াগা বর্ডার দিয়ে দেশে ফেরানো হয় তাকে। এরপরেই পরিবারের মধ্যে আনন্দ উচ্ছ্বাস ধরা পড়ে ,চলে মিষ্টি মুখ। সেদিন সন্ধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও পূর্ণমের বাড়িতে আসেন।

আরও পড়ুন- Salman Khan’s Security: অবিশ্বাস্য! পুলিসের চোখে ধূলো দিয়ে সলমানের বাড়ির অন্দরে যুবক, জিজ্ঞাসাবাদে জানা গেল…

যদিও পূর্ণমকে সঙ্গে সঙ্গেই বাড়িতে ফেরত পাঠানো হয়নি। কিছু স্বাস্থ্য পরীক্ষাও করা হয়। অবশেষে এক মাস পর আজ রিষড়ার বাড়িতে ফিরছেন বিএসএফ জওয়ান পূর্ণম সাউ। তার স্ত্রী বলেন, খুব ভালো লাগছে এতদিন পর বাড়ি ফিরছে। কিন্তু ওর কাছে ফোন না থাকায় কথা বলতে পারিনি ঠিক কখন ফিরছে। দশ দিন আগে আমরা জেনে গিয়েছিলাম ভারতে ফিরেছে। আজ বাড়ি ফিরলে তার জন্য তার প্রিয় লুচি তরকারি এবং দই মিষ্টি আয়োজন হবে।কেক কাটা হবে। আজ একাদশী তাই কোন আমিষ হবে না। মাংস হবে রবিবার।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *