Rukmini Maitra: “ভালোবাসি না বলেও হয়তো ভালোবাসা যায়, কিন্তু দেরি করলে সত্যিই অনেকটা দেরি হয়ে যায়”…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শেষ হাঁটি হাঁটি পা পা ছবিতে দেখা গিয়েছিল রুক্মিনী মৈত্রকে। কিছু দিন আগে সেই ছবির সাফল্যের পার্টিতে দেখা যায় রুক্মিনীকে, সঙ্গে ছিলেন দেবও। শুক্রবার রুক্মিনী সোশ্যল মিডিয়ায় লেখেন, “ভালোবাসি না বলেও হয়তো ভালোবাসা যায়, কিন্তু দেরি করলে বোধহয় সত্যিই অনেকটা দেরি হয়ে যায়”। হঠাত্‍ কী হল নায়িকার?

Add Zee News as a Preferred Source

রুক্মিনী লেখেন, “ভালোবাসি না বলেও হয়তো ভালোবাসা যায়, কিন্তু দেরি করলে বোধহয় সত্যিই অনেকটা দেরি হয়ে যায়। ‘মন মানে না’ নামটা শুনলেই আমাদের সবার নস্টালজিক লাগে, অনেক স্মৃতি মনে পড়ে যায় যেগুলো কিশমিশের মতো মিষ্টি। রাহুল মুখার্জির নতুন প্রেমের ছবি, ২০২৬-এর নতুন ‘মন মানে না’ আসছে এই ১৩ই ফেব্রুয়ারি। এই ভালোবাসার গল্পে আমিও ভালোবেসে আছি, কারণ ভালোবাসা কে ভালো না বাসলে তো…”

আরও পড়ুন –Dev-Subhashree Pujo Release: নতুন বছরের বড় সারপ্রাইজ! ১০ বছরের অভিমান কাটিয়ে পুজোয় একসঙ্গে পর্দায় দেব-শুভশ্রী…

আসলে মন মানে না ছবির প্রচারেই একথা লেখেন রুক্মিনী। টলিউডে ফের এক তারকাসন্তানের অভিষেক। জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের মেয়ে হিয়া চট্টোপাধ্যায় এবার পা রাখছেন রুপোলি পর্দায়। পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘মন মানে না’-র হাত ধরে বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। সম্প্রতি প্রকাশ্যে এল ছবির টিজার, যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে। সেই ছবিতেই রয়েছেন রুক্মিনীও। 

‘কিশমিশ’ খ্যাত পরিচালক রাহুলের এই ছবিটি একটি নিটোল ত্রিকোণ প্রেমের গল্প। যেখানে মুখ্য চরিত্রে হিয়ার সঙ্গে দেখা যাবে অভিনেতা ঋত্বিক ভৌমিক এবং সৌম্য মুখোপাধ্যায়কে। পাহাড়ের প্রেক্ষাপটে তৈরি এই প্রেমকাহিনিতে শুধু রোম্যান্স বা বিচ্ছেদ নয়, রয়েছে অ্যাকশনের ছোঁয়াও। টিজারের একদম শেষে বড় চমক হিসেবে ধরা দিয়েছেন রুক্মিণী মৈত্র। ঋত্বিককে প্রেমের সংজ্ঞা দিতে দেখা গেছে তাঁকে, যা থেকে স্পষ্ট যে ছবিতে একটি গুরুত্বপূর্ণ ‘ক্যামিও’ চরিত্রে থাকছেন তিনি।

আরও পড়ুন- Kaushik Ganguly: ৩ বছর পরেও বাকি জুনিয়র আর্টিস্টদের পারিশ্রমিকের ৩.২০ লক্ষ টাকা, ক্ষোভের মুখে কৌশিক গঙ্গোপাধ্যায়…

রাহুল মুখোপাধ্যায়ের এই ছবিতে টলিউডের একঝাঁক চেনা মুখকে দেখা যাবে। রুক্মিণী ছাড়াও ক্যামিও চরিত্রে থাকছেন তৃণা সাহা, স্বীকৃতি মজুমদার, অঙ্গনা রায় এবং তিতিক্ষা দাসের মতো অভিনেত্রীরা। এছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায় এবং সুদীপা বসুর মতো অভিজ্ঞ শিল্পীদের। মেখলা বসুর কোরিওগ্রাফি এবং মধুরা পালিতের ক্যামেরায় কলকাতা ও দার্জিলিংয়ের মনোরম পরিবেশে সেজেছে এই ছবি। ভ্যালেন্টাইনস ডের মরসুমকে মাথায় রেখে আগামী ১৩ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে আসছে ‘মন মানে না’। পাহাড়ের বুকে জমাটি এই প্রেমকাহিনি দর্শকদের মন কতটা জয় করতে পারে, এখন সেটাই দেখার।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *