শুভেন্দু অধিকারী মন্ত্রিসভার শপথগ্রহণ! ৩৫ জন নতুন মন্ত্রী শপথ নিলেন লোকভবনে | শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা সম্প্রসারণ: ৩৫ জন নতুন মন্ত্রীর শপথ | Suvendu Adhikari Expands WB Cabinet


West Bengal

-Ritesh Ghosh

শুভেন্দু অধিকারী সরকারের মন্ত্রিসভায় সম্প্রসারণ হল। সদস্য সংখ্যা বেড়ে ৪০-এ পৌঁছল। সরকার গঠনের এক মাস পূর্ণ হওয়ার আগেই সোমবার রাজভবনে ৩৫ জন নতুন মন্ত্রী শপথ গ্রহণ করেন।

গত ৪ মে বিধানসভা নির্বাচনে বিজেপি ২৯৪টির মধ্যে ২০৮টি আসন জিতে সরকার গঠন করে। ৯ মে ব্রিগেডের প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ কয়েকজন প্রথমে শপথ নেন। দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক প্রাথমিকভাবে দায়িত্ব পান। তারপর এদিন এই মন্ত্রিসভার সম্প্রসারণ।

সোমবার রাজ্যপাল আরএন রবি নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান। এই সম্প্রসারণে ১২ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রী দ্রুত দফতর বণ্টন করবেন।

পূর্ণমন্ত্রী হিসেবে শপথ গ্রহণকারী ১২ জন হলেন: দীপক বর্মন (ফালাকাটা), তাপস রায় (মানিকতলা), শংকর ঘোষ (শিলিগুড়ি), জগন্নাথ চট্টোপাধ্যায় (সিউড়ি), স্বপন দাশগুপ্ত (রাসবিহারী), অর্জুন সিং (নোয়াপাড়া), মনোজ ওঁরাও, গৌরীশংকর ঘোষ, কল্যাণ চক্রবর্তী, দুধকুমার মণ্ডল, অজয় পোদ্দার এবং অরূপকুমার দাস।

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হয়েছেন ইন্দ্রনীল খাঁ (বেহালা পশ্চিম), মালতী রাভা রায় (তুফানগঞ্জ) এবং রাজেশ মাহাতো (গোপীবল্লভপুর)। এছাড়াও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অশোক দিন্দা (ময়না), গার্গী ঘোষ দাস (কান্দি), কলিতা মাজি (আউশগ্রাম), জুয়েল মুর্মু, ড. হরেকৃষ্ণ বেরা, আনন্দময় বর্মন, কৌশিক চৌধুরী, ভাস্কর ভট্টাচার্য, বিরাজ বিশ্বাস, দীপঙ্কর জানা, সুমনা সরকার, চাঁদ বাউড়ি, বিশাল লামা, দিবাকর ঘরামি, শান্তনু প্রামাণিক, পূর্ণিমা চক্রবর্তী, অমিয় কিস্কু মৌমিতা বিশ্বাস মিশ্র, উমেশ রাইরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *