ফিরহাদ হাকিমের ইস্তফা কলকাতা পুরসভায়, কেন পদত্যাগ করলেন মেয়র? | ফিরহাদ হাকিম ইস্তফা দিলেন কলকাতা পুরসভার মেয়র পদ থেকে | Firhad Hakim Resigns As Kolkata Mayor


Kolkata

-Ritesh Ghosh

কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম। বিধাননগরের পর এবার কলকাতা পুরসভাতেও বড় ভাঙন দেখা গেল। মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগ করলেন।

এদিন সাংবাদিক বৈঠকে ফিরহাদ হাকিম জানান, এই চেয়ারের আলাদা সম্মান রয়েছে। সেই সম্মান বজায় রাখা এখন আর সম্ভব নয়। অনেক কাজ অসম্পূর্ণ থেকে যাওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেছেন।

করোনা এবং আম্ফানের মতো চ্যালেঞ্জ তিনি মোকাবিলা করেছেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কাজ করা সম্ভব হচ্ছে না। তিনি দলের নেত্রীর কাছে অনুমতি চেয়েছিলেন। নেত্রীর সম্মতিক্রমেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। সসম্মানেই তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন।

ফিরহাদ হাকিমের পদত্যাগের পর জল্পনা তীব্র হয়েছে। পুরবোর্ড ভেঙে দেওয়ার জোরালো প্রস্তুতি শুরু হয়েছে। আগামীদিনে যারা পুরসভা চালাবে তাদের তিনি শুভেচ্ছা জানিয়েছেন। নতুন মুখ্যমন্ত্রীর কাছে মানুষের সেবার আর্জি জানিয়েছেন ফিরহাদ। এদিকে পুর কমিশনার স্মিতা পাণ্ডে দায়িত্ব নিতে প্রস্তুত বলে খবর।

বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিত এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। পরিষেবা বন্ধ হলে মানুষ অসুবিধায় পড়বে বলে তিনি দাবি করেন।

এর আগে কলকাতা পুরসভারই নিকাশি দফতরের মেয়র পারিষদ পদ ছেড়েছেন তারক সিংও। এছাড়া বরো চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দিয়েছেন সুশান্ত ঘোষ। মিউনিসিপাল অ্যাকাউন্টস কমিটির সদস্যপদ ছেড়েছেন অরূপ চক্রবর্তী। ওদিকে বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তীও পদত্যাগ করেছেন। দুটি পুরসভাই তাই তৃণমূলের হাতছাড়া হওয়ার মুখে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *