সমবায় নির্বাচনে জয়জয়কার শাসকদলের। নন্দকুমারে বিরোধীদের ধরাশায়ী করে জয়লাভ তৃণমূলের।

হাইলাইটস
- আবারও সমবায় নির্বাচনে জয়জয়কার শাসকদলের।
- নন্দকুমারের রাজারামপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে সবকটি আসনেই জয়লাভ করল তৃণমূল কংগ্রেস।
- আগামী পঞ্চায়েত নির্বাচনে এর কোনও প্রভাব পড়বে না বলেই মনে করছে বিজেপি।
প্রসঙ্গত, গত নভেম্বর মাসে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে বহরমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে সব ক’টি আসনে জিতে যায় বাম-বিজেপি জোট। মোট ৬৩টি আসনের মধ্যে সবকটিতেই জয়লাভ করে তাঁরা। তবে নিচু স্তরের কর্মীদের মধ্যে এই বাম বিজেপি জোট নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। উল্টোদিকে, দলের বিরুদ্ধে গিয়ে জোট করে লড়াই করার খেসারত হিসাবে ওই অঞ্চলের একাধিক সিপিআইএম কর্মীকে বহিষ্কার করে বাম জেলা নেতৃত্ব। যদিও এই নির্বাচনের পর থেকে ‘রাম-বাম’ জোট নিয়ে জোর চর্চা শুরু হয় রাজ্য রাজনীতিতে।
চলতি মাসের শুরুতে পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের খারুই গঠরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ী হয় তৃণমূল কংগ্রেস (TMC)। ৪৩টি আসনের মধ্যে ৩৯ টিই যায় তৃণমূল কংগ্রেসের দখলে। সিপিআইএম-বিজেপি বিরোধী প্রার্থীকে হারিয়ে এই জয় পায় ঘাসফুল শিবির। এর আগে তমলুক থানার ডিমারি ত্রিশক্তি সমবায় কৃষি উন্নয়ন সমিতিতেও বিপুল জয় পায় শাসক দলের প্রার্থীরা। পঞ্চায়েত নির্বাচনের আগে একের পর এক সমবায় সমিতিতে জয়লাভ রাজ্যের শাসক দলকে এই জেলায় অনেকটাই নিশ্চিন্তে রাখছে বলেই ধারণা রাজনৈতিক মহলে। তবে স্থানীয় বিজেপি নেতৃত্বের বক্তব্য, সমবায় নির্বাচনের বৈশিষ্ট্য সম্পূর্ণ ভিন্ন। আগামী পঞ্চায়েত নির্বাচনে এর কোনও প্রভাব পড়বে না বলেই মনে করছে বিজেপি।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ
