সমবায় নির্বাচনে জয়জয়কার শাসকদলের। নন্দকুমারে বিরোধীদের ধরাশায়ী করে জয়লাভ তৃণমূলের।

 

নন্দকুমারের রাজারামপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে সবকটি আসনেই জয়লাভ করল তৃণমূল কংগ্রেস

হাইলাইটস

  • আবারও সমবায় নির্বাচনে জয়জয়কার শাসকদলের।
  • নন্দকুমারের রাজারামপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে সবকটি আসনেই জয়লাভ করল তৃণমূল কংগ্রেস।
  • আগামী পঞ্চায়েত নির্বাচনে এর কোনও প্রভাব পড়বে না বলেই মনে করছে বিজেপি।
CPIM-BJP আবারও সমবায় নির্বাচনে জয়জয়কার শাসক দলের। যে নন্দকুমারে (Nandakumar) বাম বিজেপি জোট করে জয়লাভের ঘটনা রাজ্যে ‘নন্দকুমার মডেল’ হিসাবে পরিচিতি পেয়েছিল, সেখানেই বিরোধীদের ধরাশায়ী করে জয়লাভ তৃণমূলের। নন্দকুমারের রাজারামপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে সবকটি আসনেই জয়লাভ করল তৃণমূল কংগ্রেস। বুধবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের রাজারামপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। সমিতির নির্বাচনের সব আসনেই TMC জয়লাভ করে। সমবায়ের মোট আসন ছিল ৯ টি। ৯ টি আসনেই তৃণমূল জয়লাভ করে। জয়ের খবর আসতেই সবুজ আবির উড়িয়ে উল্লাসে মেতে ওঠে TMC কর্মী, সমর্থকেরা। নিজেদের জয় প্রসঙ্গে নন্দকুমার পঞ্চায়েত সমিতির সভাপতি দীননাথ দাস জানান, যে নন্দকুমারে রাম-বাম জোট করে হারানোর চেষ্টা করেছিল, সেখানেই একের পর এক সমবায় নির্বাচনে বিরোধীদের ভরাডুবি হচ্ছে। শুধু নন্দকুমার কেন, পূর্ব মেদিনীপুর জেলায় যে সমবায় সমিতির নির্বাচন হচ্ছে, সবকটিতেই বিরোধীরা পরাজিত হচ্ছে। আগামী দিনেও সমবায় নির্বাচনগুলিতে তৃণমূলের জয় হবে বলেই আশা প্রকাশ করেন তিনি।

Co Operative Election : দুই সমবায় নির্বাচনে জয়জয়াকার তৃণমূলের, ভোটে হেরেও আসন বাড়ল BJP-র
প্রসঙ্গত, গত নভেম্বর মাসে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে বহরমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে সব ক’টি আসনে জিতে যায় বাম-বিজেপি জোট। মোট ৬৩টি আসনের মধ্যে সবকটিতেই জয়লাভ করে তাঁরা। তবে নিচু স্তরের কর্মীদের মধ্যে এই বাম বিজেপি জোট নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। উল্টোদিকে, দলের বিরুদ্ধে গিয়ে জোট করে লড়াই করার খেসারত হিসাবে ওই অঞ্চলের একাধিক সিপিআইএম কর্মীকে বহিষ্কার করে বাম জেলা নেতৃত্ব। যদিও এই নির্বাচনের পর থেকে ‘রাম-বাম’ জোট নিয়ে জোর চর্চা শুরু হয় রাজ্য রাজনীতিতে।

Co Operative Election : ধোপে টিকল না জোট, সুতাহাটার সমবায় নির্বাচনে জয়জয়কার তৃণমূলের
চলতি মাসের শুরুতে পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের খারুই গঠরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ী হয় তৃণমূল কংগ্রেস (TMC)। ৪৩টি আসনের মধ্যে ৩৯ টিই যায় তৃণমূল কংগ্রেসের দখলে। সিপিআইএম-বিজেপি বিরোধী প্রার্থীকে হারিয়ে এই জয় পায় ঘাসফুল শিবির। এর আগে তমলুক থানার ডিমারি ত্রিশক্তি সমবায় কৃষি উন্নয়ন সমিতিতেও বিপুল জয় পায় শাসক দলের প্রার্থীরা। পঞ্চায়েত নির্বাচনের আগে একের পর এক সমবায় সমিতিতে জয়লাভ রাজ্যের শাসক দলকে এই জেলায় অনেকটাই নিশ্চিন্তে রাখছে বলেই ধারণা রাজনৈতিক মহলে। তবে স্থানীয় বিজেপি নেতৃত্বের বক্তব্য, সমবায় নির্বাচনের বৈশিষ্ট্য সম্পূর্ণ ভিন্ন। আগামী পঞ্চায়েত নির্বাচনে এর কোনও প্রভাব পড়বে না বলেই মনে করছে বিজেপি।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version