বিমানটি কলকাতায় অবতরণের পর বিমানবন্দরে তাঁর গতিবিধি দেখে সন্দেহ হয় নিরাপত্তারক্ষীদের। তাঁকে আটক করে শুরু হয় জিজ্ঞাসাবাদ। তদন্তকারীদের প্রশ্নের মুখে বিক্রম অসংলগ্ন কথাবার্তা বলেন বলে জানা গিয়েছে। তল্লাশি চালিয়ে কার্যত চোখ কপালে ওঠে শুল্ক দপ্তরের কর্তাদের। অভিযুক্ত ওই যাত্রী তাঁর প্যান্ট, অন্তর্বাস ও পায়ের মোজার ভিতরে বিপুল সোনা সেঁটে রেখেছিলেন বলে অভিযোগ।
বিমানবন্দরের কাস্টম বিভাগ সূত্রে খবর, উদ্ধার হওয়া সোনার পরিমাণ ৪ কেজি ৯১৮ গ্রাম। যার বাজারমূল্য ২ কোটি ৭৯ লক্ষ ৪০ হাজার ৭৩৯ টাকা। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে শুল্ক দপ্তরের কর্তারা জেনেছেন, বিদেশ থেকে অবৈধ ভাবে ওই সোনা পাচারের উদ্দেশ্যে নিয়ে এসেছিলেন বিক্রম। তা কোথায় নিয়ে যাওয়ার ছক ছিল বা এর সঙ্গে আরও কেউ কি না, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বিশদে সে সব জানতে চাইছেন শুল্ক দপ্তরের আধিকারিকরা।
