এই সময়: বিপুল পরিমাণ সোনা-সহ কলকাতা বিমানবন্দরে গ্রেপ্তার হলেন এক যাত্রী। শুল্ক দপ্তর সূত্রে খবর, পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা ওই সোনার পরিমাণ প্রায় ৫ কেজি। এবং তা পেস্ট করা ছিল তাঁর পোশাকে! শনিবার শেষ রাতে দুবাই থেকে একটি বিমান কলকাতায় নামে। ইকে ৫৭০ নম্বরের ওই বিমানেই ছিলেন অভিযুক্ত বিক্রম মিনা।

Balurghat News : সীমান্ত দিয়ে ৬৬ লাখের সোনা পাচারের চেষ্টা! মোটরবাইক ধাওয়া করে ব্যক্তিকে পাকড়াও BSF-র
বিমানটি কলকাতায় অবতরণের পর বিমানবন্দরে তাঁর গতিবিধি দেখে সন্দেহ হয় নিরাপত্তারক্ষীদের। তাঁকে আটক করে শুরু হয় জিজ্ঞাসাবাদ। তদন্তকারীদের প্রশ্নের মুখে বিক্রম অসংলগ্ন কথাবার্তা বলেন বলে জানা গিয়েছে। তল্লাশি চালিয়ে কার্যত চোখ কপালে ওঠে শুল্ক দপ্তরের কর্তাদের। অভিযুক্ত ওই যাত্রী তাঁর প্যান্ট, অন্তর্বাস ও পায়ের মোজার ভিতরে বিপুল সোনা সেঁটে রেখেছিলেন বলে অভিযোগ।

Bardhaman News : আন্তঃরাজ্য ড্রাগ পাচারের পর্দাফাঁস, বিপুল মাদক-সহ গ্রেফতার ২
বিমানবন্দরের কাস্টম বিভাগ সূত্রে খবর, উদ্ধার হওয়া সোনার পরিমাণ ৪ কেজি ৯১৮ গ্রাম। যার বাজারমূল্য ২ কোটি ৭৯ লক্ষ ৪০ হাজার ৭৩৯ টাকা। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে শুল্ক দপ্তরের কর্তারা জেনেছেন, বিদেশ থেকে অবৈধ ভাবে ওই সোনা পাচারের উদ্দেশ্যে নিয়ে এসেছিলেন বিক্রম। তা কোথায় নিয়ে যাওয়ার ছক ছিল বা এর সঙ্গে আরও কেউ কি না, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বিশদে সে সব জানতে চাইছেন শুল্ক দপ্তরের আধিকারিকরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version