শ্যামগোপাল রায়
টালা পার্কের বিপ্লব দত্তের বাড়িতে আগে দিনে ২৮০ লিটার জল লাগত। সেখানেই এখন তা কমে হয়েছে ১৮০ লিটার। সৌজন্যে বাড়িতে বসা জলের মিটার। বিপ্লব একা নন। মিটারের সুবাদে টালা ও টালা পার্ক এলাকার ৪০ হাজার বাসিন্দার মধ্যে ৯০ শতাংশই জলের অপচয় কমাতে পেরেছেন। যার জেরে এলাকার সব বাড়িতে সময়মতো পর্যাপ্ত জল পৌঁছচ্ছে।

Sourav Ganguly : দাদার অনুরোধ রাখতে তৎপরতা, জল জমার সমস্যা মেটাতে ওয়ার ফুটিংয়ে কাজ পুরসভার
সেই টালাকে রোল মডেল করে এ বার ইএম বাইপাস লাগোয়া ৪ ওয়ার্ডে মিটার বসানোর কাজ শুরু করল কলকাতা পুরসভা। ওয়ার্ডগুলি হলো, ১০১, ১০২, ১০৭ এবং ১১০। ২৫ হাজার বাড়িতে মিটার বসানো হবে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর জানিয়েছিলেন, সরকার জলকর বসাবে না।

WPL 2023 : মেয়েদের জন্য নিয়মে বড় পরিবর্তন বোর্ডের, জেনে নিন এখনই
তবে জলের অপচয় বন্ধ করতে চায় সরকার। সেই লক্ষ্যে পুরসভার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে টালা এলাকা, অর্থাৎ ৫ নম্বর ওয়ার্ডেই প্রথম মিটার বসানো হয়। সেখানকার কাউন্সিলার তরুণ সাহা বলেন, ‘মিটার বসানোর মাসদুয়েকের মধ্যে বাসিন্দরা সচেতন হয়ে জল অপচয় বন্ধ করবেন, সেটা ভাবিনি।’

New Garia To Beleghata Metro : নিউ গড়িয়া থেকে বেলেঘাটা: পুজোর আগেই মেট্রোর আশা
পুরসভার জল সরবরাহ বিভাগের এক কর্তা জানান, ‘জলের জন্য কর দিতে না হলেও মিটার বসায় বাসিন্দাদের মনে হয়েছে, এই বোধহয় ট্যাক্স চালু হলো!’ তবে এখনই জলকর চালুর পরিকল্পনা পুরসভার নেই বলে জানাচ্ছেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘জল অপচয় বন্ধ করতে ৫ নম্বর ওয়ার্ডে প্রথম মিটার বসানোর পরিকল্পনা করা হয়। অন্যান্য ওয়ার্ডেও ধাপে-ধাপে তা করা হবে।’

MG Comet EV : ন্যানো-এর থেকেও ছোট! সস্তায় আসছে ‘পুঁচকে’ ইলেকট্রিক গাড়ি
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের (এডিবি) আর্থিক সহায়তায় কেইআইআইপি-র অধীনে উত্তর কলকাতায় জলের মিটার বসানোর কাজ শুরু হয়। ওই প্রকল্পেই বাইপাস লাগোয়া ওয়ার্ডগুলিতে জলের মিটার বসানোর কাজ হবে। এ জন্য ৬০ কোটি টাকা ধার্য করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version