Raiganj News : দীর্ঘদিনের দাবি পূরণ, নতুন উপহার রায়গঞ্জবাসীর – raiganj branch post office converted into main post office


দীর্ঘদিনের দাবি পূরণ হল আজ। স্বতন্ত্রভাবে মুখ্য ডাক কার্যালয়ে রূপায়িত হল Raiganj -এ অবস্থিত শাখা Post Office। শুক্রবার আনুষ্ঠানিকভাবে শহরে প্রধান ডাকঘরের সূচনা হল। ভার্চুয়ালি এই প্রকল্পের উদ্বোধন করেন কেন্দ্রীয় যোগাযোগ প্রতিমন্ত্রী দেবুসিং চৌহান Devusinh Chauhan। উদ্বোধনের পর এদিন ভার্চুয়ালি বক্তব্য রাখেন যোগাযোগ প্রতিমন্ত্রী। এই ডাকঘরের জন্য এখানকার সাংসদ Debashree Chowdhury বারবার তাঁদের কাছে আর্জি জানিয়েছেন বলে দাবি করেন দেবুসিং চৌহান৷ এদিন ভার্চুয়ালি যোগাযোগ প্রতিমন্ত্রী দেবুসিং চৌহান বলেন, ‘‘অনেক দিন ধরেই সাংসদের প্রচেষ্টা ছিল উত্তর দিনাজপুরে একটি স্বতন্ত্র ডাকঘরের ব্যবস্থা করা৷ আমাদের প্রধানমন্ত্রীর সক্রিয়তার জন্য এই দাবি পূরণ হয়েছে৷ আর সাংসদ দেবশ্রী চৌধুরীর উদ্যোগে রায়গঞ্জের মানুষ এই ডাকঘর পাওয়ায় আমি খুশি৷’’ তাঁর দাবি, ‘‘করোনা মহামারির সময় গ্রামীণ ডাক সেবকরা দূর দূরান্তে প্রত্যন্ত এলাকায় গিয়ে মানুষের দরজা পৌঁছে গিয়েছিলেন৷ মানুষকে পরিষেবা দিয়েছেন৷’’

Panchayat Election: ‘বাংলার মানুষের আদৌ ভোটাধিকার আছে?’ প্রশ্ন কংগ্রেস অবজারভারের
এই প্রসঙ্গে সাংসদ দেবশ্রী চৌধুরী বলেন, ‘‘পশ্চিম দিনাজপুর ভাগ হয়ে দুটো জেলা হয়েছে৷ চোপড়া, ইসলামপুরের মানুষকে বালুরঘাটে যেতে হত জরুরি পরিষেবাটি পাওয়ার জন্য৷ এটা কেন এতদিন সমাধান হয়নি, তা আমার কাছে আশ্চর্যের বিষয়৷ আমার কাছে এই আর্জি যাওয়ার সঙ্গে সঙ্গে আমি সিদ্ধান্ত নিই, যত তাড়াতাড়ি সম্ভব মুখ্য ডাকঘর করার জন্য যা যা ব্যবস্থা দরকার, সেই গ্রহণ করব৷ সেইমতো যোগাযোগ মন্ত্রীর সঙ্গে লাগাতার কথা বার্তা বলতে থাকি৷’’

Bengal BJP: ফের উত্তরবঙ্গে উঠল পৃথক রাজ্যের দাবি, বিজেপি নেতার নেতৃত্বে মিছিল উত্তর দিনাজপুরে
তাঁর দাবি, ‘‘উত্তর দিনাজপুর জেলার ব্যাপ্তি অনেক৷ চোপড়া থেকে বালুরঘাটে যাওয়া খুবই অসুবিধাজনক৷ বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে৷ কারণ ডাকঘরে অনেক কাজ থেকে তাঁদের৷ এই কাজটা আমরা করে দিতে পেরেছি৷ উত্তর দিনাজপুরকে ডাক যোগাযোগ ব্যবস্থায় আমরা স্বতন্ত্র পরিচয় এনে দিতে পেরেছি৷’’
প্রসঙ্গত, পশ্চিম দিনাজপুর জেলা বিভক্তিকরণের পর দীর্ঘ বছর পেরিয়ে গেলেও, প্রধান ডাকঘর সেই বালুরঘাটেই থেকে যায়। যার জেরে ডাক সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে উত্তর দিনাজপুরের মানুষকে সমস্যায় পড়তে হত।

Sabina Yasmin : ‘পঞ্চায়েতে তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের লড়াই হবে’, বিস্ফোরক সাবিনা
চোপড়া-ইসলামপুরের মানুষজনকে প্রায় ২৫০ কিলোমিটার পথ অতিক্রম করে বালুরঘাটে গিয়ে কাজ করতে হত। এর ফলে একদিকে সময়, অপরদিকে অর্থের অপচয় হত। সেদিকে তাকিয়ে রায়গঞ্জে পৃথক প্রধান ডাকঘর গঠনের উদ্যোগ নেন সাংসদ দেবশ্রী চৌধুরী। রায়গঞ্জের প্রধান ডাকঘর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ দেবশ্রী চৌধুরী, পশ্চিমবঙ্গ সার্কেলের মুখ্য ডাক আধিকারিক জে. চারুকেশি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *