Nora Fatehi, Jacqueline Fernandez, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জ্যাকলিন ফার্নান্ডেজের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করলেন নোরা ফতেহি। নোরার দাবি, ‘আমাকে কলুষিত করতে আর খুব নোংরা কিছু কারণে আমার নামে মানহানিকর কিছু তথ্য দিয়েছে জ্যাকলিন’। এমনকী নোরার দাবি, তাঁর কেরিয়ার শেষ করে দিতে চেয়েছিল জ্যাকলিন। নিজের স্বার্থে নোরার বিরুদ্ধাচরণ শুরু করেন জ্যাকলিন। অভিনেত্রীর দাবি, তিনি বাধ্য হয়েই এই মামলা করেন।

আরও পড়ুন- Ankush| Sandipta: নতুন পথচলা শুরু অঙ্কুশের, সঙ্গী সন্দীপ্তা

নোরা তাঁর অভিযোগে লেখেন, ‘জ্যাকলিন ফার্নান্ডেজ নিছক সাদামাটা মানহানিই করেননি, রীতিমতো ফৌজদারি অপরাধ করেছেন। নিজের স্বার্থে আমার কেরিয়ার শেষ করে দিতে চেয়েছিলেন। কারণ আমরা দুজন একই ইন্ডাস্ট্রিতে মোটামুটি একই ধরনের কাজ করে থাকি। অন্যান্য অভিযোগের মধ্যে এটা মুখ্য।’ ২০০ কোটি টাকা তছরুপের মামলায় সম্প্রতি ইডির জেরার মুখে পড়েছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ। তাঁকে জেরা করার পরই উঠে আসে নোরা ফতেহির নাম। এই মামলায় মুখ্য অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সম্পর্কে থাকার কারণেই এই মামলায় নাম জড়ায় জ্যাকলিনের।

আরও পড়ুন-Urfi Javed: স্টাইলের নামে নগ্নতা! উর্ফির বিরুদ্ধে পুলিসে দায়ের অভিযোগ

সম্প্রতি জ্যাকলিনের বিরুদ্ধে একাধিক অভিযোগের উল্লেখ করে তাঁর বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেন নোরা। কারণ জ্যাকলিন পিএমএলএ আদালতে একটি অভিযোগ জমা করেছেন, যে অভিযোগপত্র লেখা আছে, ‘ইডি জ্যাকলিনকে মিথ্যা ফাঁসাচ্ছে, যেখানে তিনি ছাড়াও নোরা ফতেহির মতো আরও কিছু সেলেব সুকেশ চন্দ্রশেখরের থেকে বহুমূল্যের উপহার পেয়েছে। তার সাক্ষীও আছে।’ নোরা ফতেহি সেই সমস্ত অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন। তিনি দাবি করেছেন, সুকেশের সঙ্গে সরাসরি তাঁর কোনও সম্পর্ক ছিল না। এমনকী তার থেকে কোনও উপহার নেওয়ার অভিযোগও উড়িয়ে দেন অভিনেত্রী। তবে নোরা ফতেহি জ্যাকলিন ছাড়াও একাধিক মিডিয়া হাউজের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। নোরার দাবি জ্যাকলিনের উস্কানিতেই সেইসব মিডিয়া হাউজগুলি নোরাকে হেনস্তা করেছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version