Suhana Khan, Malaika Arora, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : তিনি শাহরুখ কন্যা, তাই নিত্য়দিনই কোনওনা কোনও কারণে আলোচনায় উঠে আসেন সুহানা খান। কবে বলিউডে পা রাখবেন শাহরুখ-গৌরী কন্যা! এনিয়ে লোকজনের কৌতুহলের শেষ নেই। তবে কিছু না করেও গত ২০২০-তে সুহানা যেভাবে ভোগের কভারস্যুটে উঠে এসেছিলেন তা নিয়ে কিছু কম আলোচনা হয়নি। তীব্র ট্রোলের মুখেও পড়তে হয়েছে তাঁকে। খুব শীঘ্রই জোয়া আখতারের ‘দ্যা আর্চিস’ ছবির হাত ধরে বলিউডে পা রাখছেন সুহানা খান।

তবে শুধু সুহানা নন, এই ছবির হাত ধরে বলিউডে পা রাখছেন আরও অনেক তারকা সন্তান। সম্প্রতি, ‘দ্যা আর্চিস’-এর পার্টিতে হাজির ছিলেন, সুহানা খান, বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুর, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা সহ ছবির অন্যান্য তারকারা। যেখানে সুহানাকে লাল রঙের বলি হাগিং, নুডল স্ট্র্যাপ ড্রেসে দেখা গেল, সঙ্গে পরেছিলেন কালো পেনসিল হিল জুতো। সেই ‘দ্যা আর্চিস’ পার্টির ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যেখানে শাহরুখ কন্যার অপ্রস্তুত, আড়ষ্ঠ চালচলন কারোরই নজর এড়ায়নি।

আরও পড়ুন-মায়ের থেকে মাসি আপন, মালাইকার পোশাক নিয়ে ঠাট্টা ছেলে আরহানের…

তবে ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই তীব্র ট্রোলের মুখে পড়তে হয় সুহানা খানকে। কেউ লিখেছেন, ‘সুহানাকে মালাইকা অরোরার মতো লাগছে।’ কারোর মন্তব্য, ‘এই জুতো পরে সুহানাতো ঠিক মতো হাঁটতেই পারছেন না।’ কারোর মন্তব্য, ‘এই বয়সেই মালাইকা হয়ে গেলেন!’ কারোর আবার মনে হয়েছে মালাইকা নয়, নোরার মতো লাগছে।

প্রসঙ্গত ২০২০-তে সুহানাকে যখন ভোগ ম্যাগাজিনের কভার স্যুটে দেখা গিয়েছিল, তখন তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন অনেকে। সেখানে উঠেছিল নেপোটিজমের তত্ত্ব। অনেকেরই অভিযোগ ছিল, সোনার চামচ মুখে নিয়েই জন্মেছেন। শুধুমাত্র শাহরুখ কন্যা বলেই কিছু না করে ভোগের কভারস্যুট করার সুযোগ মিলেছে সুহানার। অনেক যোগ্য ব্যক্তিত্বরাও যে সুযোগ পাননা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version