Co Operative Election : ফের পূর্ব মেদিনীপুরের সমবায় নির্বাচনে জয়জয়কার তৃণমূলের, ধরাশায়ী বাম-বিজেপি – east medinipur kolaghat co operative election tmc wins


পূর্ব মেদিনীপুর জেলায় কৃষি সমবায় সমিতিতে 12 টি আসনে ​বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল।

 

East Medinipur News
ফের পূর্ব মেদিনীপুরের সমবায় নির্বাচনে জয়জয়কার তৃণমূলের

হাইলাইটস

  • পূর্ব মেদিনীপুর জেলায় এক কৃষি সমবায় সমিতিতে ফের জয় পেল তৃণমল কংগ্রেস।
  • মোট 12 টি আসনের মধ্যে একটিতেও প্রার্থী দিতে পারেনি বিরোধীরা।
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওই আসনে জয়ী হয় তৃণমূল।
Purba Medinipur : পূর্ব মেদিনীপুর জেলায় এক কৃষি সমবায় সমিতিতে ফের জয় পেল তৃণমল কংগ্রেস। কোলাঘাটের (Kolaghat) ঝোকুড়কুল সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে খাতা খুলতে পারল না বিরোধীরা। মোট ১২ টি আসনের মধ্যে একটিতে প্রার্থী দিতে পারেনি বিরোধীরা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওই আসনে জয়ী হয় তৃণমূল (TMC)। বাকি ১১ টি আসনে লড়াই হলেও প্রত্যেকটি আসনেই জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুর জেলায় ফের একটি সমবায় সমিতির নির্বাচনে শাসক দলের জয় বিশেষ তাৎপর্যপূর্ণ বলে ধারণা রাজনৈতিক মহলে। তবে নির্বাচনে বিজেপি এবং সিপিআইএম (CPIM) একত্রে তৃণমূলের বিরুদ্ধে লড়েছে বলে অভিযোগ করা হয় তৃণমূলের তরফে। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার (Kolaghat Police Station) কোলাঘাট ব্লকের ঝুকুড়কুল প্রাথমিক বিদ্যালয়ে ঝোকুড়কুল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন প্রক্রিয়া হয়। এই নির্বাচনে মোট ১২ আসনের লড়াই হয় বাম, বিজেপি জোট বনাম তৃণমূলের মধ্যে। তবে ১২ টি আসনের মধ্যে বিরোধীরা ১ টি আসনে প্রার্থী দিতে না পারায় নির্বাচনের পূর্বেই তৃণমূল একটি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাঁদের দখলে রাখে।

Trinamool Congress : সমবায় ভোটে ঘাসফুল ঝড়, একটি আসনেও প্রার্থী দিতে পারল না বিরোধীরা
বাকি ১১ টি আসনে নির্বাচন করানো হলে ১১ টি আসনেই জয়লাভ করে তৃণমূল। মোট ১২ টি আসনের ১২ টিতেই জয় লাভ করে ঝোকুড়কুল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃ তাঁদের দখলে রাখল তৃণমূল। রবিবার সকাল থেকেই ভোটে টান টান উত্তেজনা ছিল। নির্বাচনকে ঘিরে ভোট কেন্দ্রে যথেষ্ট উত্তেজনা ছিল। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় ভোট কেন্দ্রের মধ্যে। সমবায় নির্বাচন জিতে পঞ্চায়েত ভোটের আগে বাড়তি অক্সিজেন পেল তৃণমূল বলে ধারণা রাজনৈতিক মহলে। নির্বাচনের জেতার পর স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্না বলেন, ” মানুষ আজকে দেখিয়ে দিয়েছে। ওঁরা তো মাইক সামনে থাকলে একে ওপরের বিরুদ্ধে বলে। ভেতরে, ভেতরে সবাই একত্রিত হয়ে আমাদের বিরুদ্ধে লড়ে। কিন্তু সেটা কোনও কাজে দেয়নি। মানুষ আমাদের সঙ্গে রয়েছে। আমরা প্রত্যাশিত জয় পেয়েছি। রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পরেই সমবায় সম্পর্কে মানুষ আরও বেশি করে জেনেছে এবং অনেক সুযোগ সুবিধা পেয়েছে।”

Purba Medinipur News: ভগবানপুর লালে লাল, সমবায় নির্বাচনে জোড়াফুলকে নিশ্চিহ্ন করে বামেদের জয়
অন্যদিকে, একই দিনে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর বিধানসভার অন্তর্গত কলাবেরিয়া সবাই কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে সবকটি আসনে জয় পায় বামফ্রন্ট৷ এখানকার 9টি আসনেই জয় পেয়েছেন বাম প্রার্থীরা৷ খাতা খুলতেই পারেনি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস৷ যদিও এর আগে মহিষাদল, তমুলকে একাধিক সমবায় সমিতির নির্বাচনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। গত ডিসেম্বরে খারুই গঠরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনেও বিশাল জয় পায় তৃণমূল কংগ্রেস।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *