এই সময়: দিনের পর দিন নানা হম্বিতম্বি করতেন তিনি ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে। নিজের পরিচয় দিতেন মুখ্যমন্ত্রীর সচিবালয়ের আমলা হিসেবে। কথাবার্তা, চলনবলনে গোড়ায় তেমন সন্দেহ হয়নি কারও। পরে হাসপাতালে আসা বন্ধ করলেও ন্যাশনালেরই এক মহিলা প্রশাসনিক আধিকারিককে ফোনে নিয়মিত উত্ত্যক্ত করতেন।

Nabanna : ‘নবান্ন থেকে বলছি’, ফোনে ধমক নেতাদের
মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার বাসুদেব দাস নামে ওই ভুয়ো আমলাকে গ্রেপ্তার করে বেনিয়াপুকুর থানার পুলিশ। আদালতে তোলা হলে তাঁকে ৮ মার্চ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। ঘটনার সূত্রপাত বেশ কয়েক মাস আগে। নিজেকে ডব্লিউবিসিএস অফিসার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সচিবালয়ের অবর-সচিব হিসেবে পরিচয় দিয়ে ন্যাশনাল মেডিক্যালের কর্তাদের সঙ্গে আলাপ-পরিচয় সারেন বাসুদেব।

Assam News : ‘বিবাহ বহির্ভূত সম্পর্কে’-র জেরে খুন! অসমে গ্রেফতার সেনা অফিসার
সৌজন্যবশতই তাঁর সরকারি পরিচয়পত্র দেখতে চাননি কেউ। কিন্তু কিছু দিনের মধ্যেই হাসপাতাল কর্তারা বুঝে যান, এই ব্যক্তি আসল আমলা নন। বস্তুত, তিনি কোনও সরকারি পদেই নেই। বিষয়টি বাসুদেব নিজেও বুঝে যাওয়ায় আর ন্যাশনালে যাননি। তবে মাঝেমধ্যে ফোন করতেন অভিযোগকারিণী মহিলা আধিকারিককে।

Bhangar : হোটেলে নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক! তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
ইদানীং সেই ফোনালাপই এবং বিরক্তি, অশালীন ও উত্ত্যক্ত করার পর্যায়ে পৌঁছে গেলে বুধবার মহিলা লিখিত অভিযোগ করেন ন্যাশনালের উপাধ্যক্ষ তথা সুপারকে। তিনি সেই অভিযোগপত্রটি বেনিয়াপুকুর থানায় ফরওয়ার্ড করলে বৃহস্পতিবার তদন্তে নামে পুলিশ। আর এ দিন দক্ষিণ কলকাতার যোধপুর গার্ডেন এলাকার বাড়ি থেকেই পুলিশ বাসুদেবকে গ্রেপ্তার করে। কেন তিনি ভুয়ো আমলা পরিচয় দিয়েছিলেন, পুলিশ তা খতিয়ে দেখছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ (প্রতারণা) ও ৩৫৪ (শ্লীলতাহানি) ধারায় মামলা রুজু করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version