Mayapur ISKCON : সাড়ম্বরে পালিত হল মায়াপুর ইসকন মন্দিরের মহা অভিষেক অনুষ্ঠান। কৃত্রিম রঙ নয়, ফুলের রঙে রাঙিয়ে দেওয়া হল রাধা-মাধবকে। মহাপ্রভুর ৫৩৭ তম আবির্ভাব অনুষ্ঠান। মহাপ্রভুর অভিষেক অনুষ্ঠান আয়োজন করা হল মায়াপুর ইসকন মন্দিরে। মোট চারটি মঞ্চে লাখ লাখ দেশ এবং বিদেশি ভক্তের সমন্বয়ে প্রভুর মূর্তিতে জল পুষ্পাঞ্জলি দিয়ে অভিষেক সম্পন্ন হল।

Mayapur ISKCON : উৎসবের মেজাজ মায়াপুর ইসকনে, মহাপ্রভুর আবির্ভাব তিথিতে ভক্ত সমাগম
ভক্তদের তরফ থেকে দেশবাসীর মঙ্গল কামনায় সম্মিলিত হন লাখ লাখ ভক্তরা। গত এক মাস ধরে মহাপ্রভুর জন্মতিতে উপলক্ষে শুরু হয়েছে পরিক্রমা। প্রায় ১০০ টি দেশ থেকে ৫০০০ বিদেশি ভক্তরা এক মাসে আগেই উপস্থিত হয়েছে মায়াপুর ইসকন মন্দিরে। সেখানে সাতটি দল বিভক্ত হয়ে মহাপ্রভুর স্মৃতিবিজড়িত বিভিন্ন জায়গায় জলপথ এবং স্থলপথে পরিক্রমা শুরু করেছেন প্রতিনিধিরা।

ISKCON Mayapur: অশান্ত দুই দেশই, হাজার হাজার কিমি দূরে মায়াপুরে হরিনামে বন্ধুত্বের বার্তা খুঁজছেন রুশ-ইউক্রেনের ২ বাসিন্দা
বিভিন্ন জায়গায় পরিক্রমা করে সেখানকার মানুষের মহাপ্রভু সম্পর্কে তথ্য প্রদান করে তারা পুনরায় ইসকন মন্দিরে ফিরে এসেছেন। এদিন সকাল থেকেই ইসকন মন্দিরে চলছে নানাবিধ কর্মসূচি। বিদেশি ভক্তরা যেমন রয়েছে তেমন লাখ লাখ ভারতীয় ভক্তরা ইতিমধ্যে ইসকনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেই কারণেই ইসকন কর্তৃপক্ষ এবং মায়াপুর পুলিশ প্রশাসনের তরফ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে।

Nadia News : চৈতন্যভূমে পরিক্রমায় বেরিয়ে বিপত্তি, ক্ষিপ্ত কুকুরের কামড়ে আহত বৈষ্ণব ভক্তেরা
সারাদিন বিভিন্ন অনুষ্ঠান চলে মায়াপুর ইসকন মন্দিরে। এরপর চারটি মঞ্চ থেকে মহাপ্রভুর অভিষেক অনুষ্ঠান শুরু হয়। এরপর মহাপ্রভুর চরণে দেশের মঙ্গল কামনায় জল প্রদান করা হয়। এ বিষয়ে মায়াপুর ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, “ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর ৫৩৭ তম আবির্ভাব উপলক্ষে চারটি খোলা মঞ্চ করে অভিষেক অনুষ্ঠান কর্মসূচি গ্রহণ করা হল।

Holi 2023 : দোল এলেই বেল খাওয়ার রীতি নদিয়ার বেলেপুকুরে
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে লাখ লাখ ভক্ত এই অভিষেক অনুষ্ঠানে সমবেত হয়েছেন।” শ্রীচৈতন্য মহাপ্রভু যেভাবে পছন্দ হলে প্রেম সংকীর্তন নিবেদন করেছিলেন পাশাপাশি বিশ্বের সকল জীব কে যে ভালোবাসা তিনি দিয়েছিলেন সেই কারণেই এই অভিষেক অনুষ্ঠানে সকলে ভক্তরা সমবেত হয়েছিলেন।

Holi 2023 : ৫৩০ বছর আগে চৈতন্যদেবের পদধূলিতে ধন্য ভূমি, দোল উৎসবের আগেই সেজে উঠল হাওড়ার এই গ্রাম
ইসকন কর্তৃপক্ষ জানিয়েছে, এই অভিষেক কর্মসূচিতে পুষ্পাঞ্জলির মাধ্যমে শ্রীচৈতন্য মহাপ্রভুকে বরণ করা হয় এবং সকল দেশবাসীর মঙ্গল কামনায় ভক্তরা শ্রীচৈতন্য মহাপ্রভুর চরণাপন্ন হন। এদিনের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী স্বপন দেবনাথ এবং উজ্জ্বল বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন নদীয়া জেলার জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুণ্ডু। লাখ লাখ ভক্তের উপস্থিতিতে ইসকন মন্দির প্রাঙ্গণ হয়ে ওঠে উপাসনার মুক্তাঙ্গন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version