রণজয় সিংহ: ছেলের গায়ে কেন হাত তুলেছেন? এলাকার বেশ কয়েকজন সঙ্গে নিয়ে স্কুলে হাজির ছাত্রের বাবা-মা। তারপর? রীতিমতো চুলের মুঠি ধরে মারধর করা হল শিক্ষিকাকে! সঙ্গে অকথ্য গালিগালাজ! ঘটনাস্থল, মালদহের মানিকচক।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার। সেদিন মানিকচকের নাজিরপুর পশ্চিম পাড়া প্রাইমারি স্কুলে অফিস ঘরে থেকে চুরি যায় সাতশো টাকা! কীভাবে? পড়ুয়াদের জিজ্ঞাসাবাদ শুরু করেন শিক্ষকরা। শুধু তাই নয়, তৃতীয় শ্রেণির এক ছাত্র নাকি চুরির কথা স্বীকারও করে! এরপর স্কুলের টিআইসি চন্দন মিত্র ও শিক্ষিকা দেবপ্রিয়া রায় ওই ছাত্রীকে বকাবকি ও মারধর করেন বলে অভিযোগ। আর তাতেই ঘটল বিপত্তি।

ঘড়িতে তখন ২টো। এদিন দুপুরে স্কুলের আসেন অভিযুক্ত ছাত্রের বাবা-মা। সঙ্গে এলাকার আরও বেশ কয়েকজন পুরুষ ও মহিলা। অভিযোগ, ক্লাসরুম থেকে রীতিমতো চুলের মুঠি ধরে বেধড়ক মারধর করা হয় শিক্ষিকা দেবপ্রিয়া রায়কে। এমনকী, তাঁকে প্রাণনাশের হুমকিও দেন অভিভাবকরা। রেহাই পাননি টিআইসি চন্দন মিত্রও। 

আরও পড়ুন: Duare Sarkar: আবেদন করেও মিলছে না পরিষেবা! দুয়ারে সরকার ক্যাম্প বন্ধ করে দিলেন গ্রামবাসীরাই….

খবর পেয়ে স্কুলের পৌঁছয় মানিকচক থানার পুলিস। ততক্ষণে অবশ্য চম্পট দিয়েছে অভিযুক্তরা। ঘটনার কেন্দ্র তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। তদন্তে নেমেছে পুলিস।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version