রবিবার ভোরে অবশেষে ভিজল কলকাতা, তাপমাত্রা কমবে রাজ্যে| Bengal Weather Today finally it is raining across west bengal and temperature has come down


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রবির ভোরে অবশেষে ভিজল কোলকাতা। একাধিক জেলাতে বৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি রবিবার দিনভর কোলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত এই বৃষ্টি চলবে বলেও জানা গিয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে এই বৃষ্টির সঙ্গে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।

গত বেশ কিছুদিনের টানা তাপপ্রবাহ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছিল। সেই জায়গা থেকে রবিবারের বৃষ্টি বেশ কিছুটা স্বস্তি দেবে সকলকে। এই বৃষ্টি ফলে শহরে এই মুহুর্তে তাপপ্রবাহ নেই এবং আরামদায়ক পরিস্থিতি রয়েছে মহানগরে।

আরও পড়ুন: Kaliagung Student Death: ‘ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বিষক্রিয়ায় মৃত্যু’

আবহাওয়া দফতর জানিয়েছে রবিবার থেকে শুরু করে আগামী মঙ্গলবার পর্যন্ত রাজ্যের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশপাশি রবিবার সারাদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে শহর কলকাতায়। সঙ্গে ঝোড়ো হাওওার সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুন: Selfi Death: ঘাতক সেই সেলফিই! ঈদে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে মৃত্যু কিশোরের

আবহাওয়া দফতর জানিয়েছে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা নেই এখন। উলটে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে। অর্থাৎ আগামী তিন দিন স্বস্তিতে থাকবে রাজ্যবাসী।

শহর কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন অংশে রবিবার সকাল থেকেই মেঘ রয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে শিলাবৃষ্টির সভাবনা রয়েছে। হুগলিতে, উত্তর ২৪ পরগণা সহ বিস্তির্ণ এলাকা মেঘের চাদরে ঢেকে রয়েছে বলে জানা গিয়েছে।      

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *