West Bengal News : তৃণমূলের পর এবার তৃণমূল ছাত্র পরিষদ। ফের দেখা দিল গোষ্ঠীদ্বন্দ্ব। এবার চন্দননগর কলেজের সামনে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব দেখা দেয়। সেই সময় বচসা থেকে হাতাহাতিও ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক করে TMCP-র প্রাক্তন জেলা সভাপতি সহ বেশ কয়েকজনকে।

চন্দননগর কলেজে কয়েকদিন পরে বার্ষিক অনুষ্ঠান হবে। তা নিয়ে TMCP-র দুই গোষ্ঠীর মধ্যে ঠাণ্ডা লড়াই চলছিল। সম্প্রতি হুগলি জেলা তৃনমূল ছাত্র পরিষদের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় সোমবুদ্ধ দত্তকে। তাঁর গোষ্ঠী যদিও কলেজে সক্রিয় রয়েছে।

Paschim Medinipur TMC : তৃণমূল ছাত্র পরিষদের ভার্চুয়াল মিটিং চলাকালীন উঠল ‘চোর চোর’ স্লোগান! ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক
TMCP-র সেই গোষ্ঠী বার্ষিক অনুষ্ঠান নিয়ে অতি সক্রিয়তা দেখানোয় সোমবুদ্ধর বিরুদ্ধ গোষ্ঠীর ছাত্ররা তা মেনে নিতে পারেননি। এই নিয়ে কলেজের অবজারভার সুইটি কোলের অভিযোগ, “বহিরাগত কয়েকজন এসে আমাদের ওপর আক্রমন করে। যারা গত কয়েকদিন ধরে কলেজের বাইরে আমাদের উত্যক্ত করছিল। আজ চন্দননগর থানায় মিছিল করে ডেপুটেশন দিয়ে কলেজে ফেরার সময় আমাদের মারধর করা হয়। এতে দুই ছাত্রী আহত হন।”

এরপর পুলিশ গিয়ে কলেজের সামনে থেকে দুই পক্ষের বেশ কয়েকজনকে আটক করে। প্রাক্তন সভাপতিকেও আটক করা হয়। এদিকে, খবর পেয়ে তার অনুগামীরা থানার সামনে জটলা করে।

TMC Leader : টাকার বিনিময়ে চাকরি বিক্রির অভিযোগ TMC কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে! বিতর্ক
এই কলেজের এক ছাত্রী সোহিনী সামন্ত বলেন, “পাপ্পু চৌধুরী নামে এক বহিরাগত বিধায়কের নাম নিয়ে ভয় দেখাচ্ছে। সুইটি আমাদের কলেজের অবজারভার। তাঁকে মারধর করা হয়েছে। একই দলের সমর্থক আমরা তাও কেন এসব হচ্ছে!”

যদিও তৃনমূল ছাত্র পরিষদের সভাপতি শুভদীপ মুখোপাধ্যায় এই বিষয়ে বলেন, “কলেজের বাইরে বহিরাগতদের সঙ্গে কলেজ ছাত্র ছাত্রীদের একটা গণ্ডগোল হয়েছে। সেখানে সোমবুদ্ধ ছিল। এটা দলের কোনও ব্যাপার নয়। পুলিশ এই বিষয়ে আইনত ব্যবস্থা নেবে।”

Malda TMC : অভিষেকের মালদা ছাড়ার একদিন হতে না হতেই গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলে! পথ অবরোধ করে বিক্ষোভ কর্মীদের
এদিকে, SFI হুগলি জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য সায়ন্তন ঘোষ বলেন, “কলেজে নির্বাচন হচ্ছে না। তাই তৃণমূল ছাত্র পরিষদ চিন্তায় রয়েছে। আসলে ছাত্র সংসদের নামে নবীন বরণ থেকে টাকা তোলাটাই ওদের মূল উদ্দেশ্য। আসলে কলেজ কার দখলে থাকবে তা নিয়েই লড়াই। এতদিন আমরা তৃণমূলের গোষ্ঠী কোন্দল নিয়ে রাজ্যের নানান জায়গা থেকে শুনেছি এবার মানুষ TMCP-র গোষ্ঠী কোন্দলও চাক্ষুষ করে নিন।”

এই ঘটনা নিয়ে কিছু বলতে না চাইলেও কলেজের TMCP নেতারা যে কিছুটা বিব্রত, তা জানা গিয়েছে TMCP সূত্রে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version