জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দাবাং ট্যুরে কলকাতা আসছেন সলমান খান (Salman Khan)। এ তো বেশকিছুদিন আগেই ঠিক হয়ে গিয়েছিল। এবার ভাইজান নিজে তাঁর ফ্যানেদের আমন্ত্রণ পাঠালেন। ১৩ মে ইস্টবেঙ্গল গ্রাউন্ডে (Eastbengal) আসছেন সলমান খান। ‘দাবাং ট্যুর-রিলোডেড’ নিয়ে কলকাতায় আসছেন এই বলিউড সুপরাস্টার। ঠিক ১৩ বছর পরে হুমকি মাথায় নিয়ে কলকাতায় আসছেন সলমান খান। কলকাতায় এসেই প্রথমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাবেন সলমান। 

আরও পড়ুন, Prosenjit Chatterjee: প্রসেনজিৎ এবার সাংবাদিক, জুবিলির পর নয়া হিন্দি সিরিজে অভিনেতা…

কলকাতায় আসার আগেই সেই ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি। সলমানের আর্জিতে সাড়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও দেখা করার জন্য সময় দিয়েছিলেন। সূত্রের খবর, কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা করতে যাবেন সলমান খান। সূত্রের খবর, শনিবার সকালে কলকাতায় পৌঁছে যাবেন ‘টাইগার’। তারপর তিনি সোজা চলে যাবেন কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে। 

রাতে সলমনের অনুষ্ঠানে যোগ দেবেন বহু বলিউড তারকা। তার মধ্যে রয়েছেন, জ্যাকলিন ফার্নান্ডেজ, ক্যাটরিনা কাইফ, সোনাক্ষী সিনহা, পূজা হেগড়ে, প্রভুদেবা, গুরু রনধাওয়া-সহ আরও অনেক তাবড়রা। শোয়ের টিকিটের চাহিদা ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে। কলকাতার অনুষ্ঠান নিয়ে সলমন একটি ভিডিয়ো পোস্টও করেছেন। শনিবার সন্ধ্যা ৬টা থেকে ইস্ট বেঙ্গল মাঠে সলমনের ‘দা-বাং, দ্য ট্যুর রিলোডেড’ শো রয়েছে।

ইস্টবেঙ্গলের এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘দাবাং, দ্য ট্যুর-রিলোডেড’। অনুষ্ঠানে সলমান ছাড়াও উপস্থিত থাকার কথা সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফের্নান্ডেজ, প্রভু দেবা, গুরু রণধাওয়া, আয়ুষ শর্মা, কামাল খান-সহ আরও অনেক বলি তারকারা। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, অনুষ্ঠানের এক দিন আগেই চলে আসবেন তাঁরা। একটি রিহার্সালেরও কথা রয়েছে বলে জানা যাচ্ছে। এমনকী সলমান খানের টিম নাকি ইতিমধ্যেই ইস্টবেঙ্গল তাঁবু ঘুরে দেখে গিয়েছে।

আরও পড়ুন, Deepika Padukone: ‘পলিটিক্স আমি পাত্তাই দিই না’, ব্যান বিতর্কে মুখ খুললেন দীপিকা…

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version