মালদার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে নদিয়া। গুণমানের দিক থেকে মালদার আমকে জোর টক্কর দিচ্ছে নদিয়ার একাধিক জায়গার আম। বিশেষত, নদিয়া জেলার মাজদিয়ার আম পাড়ি দিচ্ছে জেলা ছাড়িয়ে ভিন রাজ্যেও। চলতি বছরে আমের মরশুমের শুরুতেই মুখে চওড়া হাসি ব্যবসায়ীদের।নদিয়ার শান্তিপুর, মাজদিয়া এলাকায় বিভিন্ন প্রজাতির আম চাষ হচ্ছে বর্তমানে। আর এই সমস্ত আম রপ্তানি করা হয় জেলা তথা রাজ্যের বাইরে বিভিন্ন জায়গায়। জেলায় বর্তমানে আঁটি, সরিখাস, বোম্বাই ইত্যাদি বিভিন্ন আম ইতিমধ্যেই রপ্তানি করা হচ্ছে ভিন রাজ্যে। তবে আপাতত বাংলার জনপ্রিয় হিমসাগর আম সেই তালিকা নেই।

Malda Mango : ফলের রাজার ঝোড়ো ব্যাটিং, ভালো স্কোরের অপেক্ষায় মালদার আম চাষিরা
আম চাষিদের কথায়, নদিয়ায় উৎপাদিত হিমসাগর এখনও পরিপূর্ণতা পায়নি তাই আগামী কয়েকদিনের মধ্যেই সেই আম পরিপূর্ণভাবে বৃদ্ধি পেলে সেগুলিও রপ্তানি করা হবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই ভিন রাজ্যের থেকেও বিভিন্ন ব্যবসায়ীরা আম কিনতে চলে এসেছেন নদিয়ার মাজদিয়ায়। ইতিমধ্যে আমের যা চাহিদা রয়েছে, তাতে ভালোরকম লক্ষ্মী লাভের আশায় চাষিরা।
যদিও এবছর আমের ফলন অত্যন্ত ভালো। আম চাষিরা জানান, বিগত বেশ কয়েক বছরের মধ্যে এ বছরের আমের ফলন ও গুণগতমান দুই রয়েছে যথেষ্ট পরিমাণে ভালো। তবে চাহিদা অনুযায়ী কৃষকেরা দাম পাচ্ছেন না বলে আক্ষেপের সুর শোনা যায় চাষিদের মধ্যে। আঁটির আম বিক্রি হচ্ছে ৮ থেকে ১০ টাকা কিলো দরে এবং হিমসাগর, বোম্বাই আম বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা কিলো দরে।

Malda Mango : রাজ্যবাসীর জন্য সুখবর, রেকর্ড সংখ্যক আম ফলনের অপেক্ষায় মালদার আম চাষিরা
আম চাষিরা জানান, গ্রীষ্মের কয়েকদিন প্রখর দাবদহের পরে সামান্য পরিমাণে ঝর বৃষ্টি হলেও আমের ফলনে খুব একটা ক্ষতি হয়নি। সুতরাং ব্যবসায়ীরা আশাবাদী এ বছর কৃষক এবং ব্যবসায়ী উভয়ই লাভবান হবেন আম রপ্তানিতে। পশ্চিমবঙ্গের পাশাপাশি অন্যান্য প্রতিবেশী রাজ্যগুলিতে আমের চাহিদা বাড়বে বলেই মনে করছে ব্যবসায়ীরা।

Mango Farming: আমের দাম লাখ টাকা? জানুন বিস্তারিত

নদিয়ার কৃষ্ণগঞ্জ, মাজদিয়া সহ একাধিক এলাকায় এ বছর আম চাষের জন্য উপযুক্ত আবহাওয়া ছিল। বিশেষত শীতের শেষের দিকে নিম্নচাপের প্রাদুর্ভাব দেখা যায়নি। যে কারণে, গরমের শুরু থেকেই আমের মুকুলে ভরে যায় গাছ। কালবৈশাখীও আমের মুকুলের সেরকম ক্ষতি করতে পারেনি। যে কারণে এ বছর ভালো ফলনের আশায় রয়েছেন চাষিরা। আমের ফলন ভালো হওয়ায় দাম কমার সম্ভাবনাই সবথেকে বেশি। তবে বিক্রি ভালো থাকলে লাভের পরিমাণও অনেকটাই বাড়বে বলে দাবি ব্যবসায়ীদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version