Egra Blast : এগরার খাদিকূল গ্রামে দাঁড়িয়ে পুলিশ মন্ত্রীর পদত্যাগের জোরালো দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর স্পষ্ট বক্তব্য, “পুলিশ মন্ত্রীর ১ মিনিটও চেয়ারে বসে থাকার অধিকার নেই।” গোটা বিষয় নিয়ে স্বভাবতই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি। পাশাপাশি, কয়েকদিনের মধ্যে এগরায় বিজেপির তরফে মহা মিছিলের ডাক দেন শুভেন্দু অধিকারী।

Egra Bomb Blast : NIA তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু, বিরোধী দলনেতার সামনে কান্নায় ভেঙে পড়লেন স্বজনহারারা
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায়, “গোটা পশ্চিমবঙ্গ জ্বলছে, বগটুই থেকে এই ঘটনা শুরু হয়েছে।” তাঁর অভিযোগ এগরার ঘটনায় অভিযুক্ত ভানু বাগের বাড়ি পুলিশ দিয়ে ঘিরে রাখা হয়েছে। তিনি আন্দাজ করছেন, এই ঘটনার অনেক প্রমাণ লোপাট হতে পারে। সেই কারণে ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার দাবি করেন তিনি। এমনকি, ঘটনাস্থল থেকেই এদিন তিনি ফের NIA তদন্তের জোরালো দাবি জানান।

Egra Bomb Blast: রাজনৈতিক নেতাদের সঙ্গে ওঠা-বসা! কী ভাবে উত্থান এগরার বেআইনি বাজি কারখানার ‘মালিক’ ভানুর?
বুধবার সকাল এগারোটা নাগাদ দুই বিজেপি বিধায়ককে সঙ্গে নিয়ে খাদিকূল গ্রামের ঘটনাস্থলে যান শুভেন্দু অধিকারী। কথা বলেন ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের সঙ্গে। স্থানীয় বাসিন্দাদের থেকে তিনি একাধিক বিষয়ে তথ্য সংগ্রহ করেন। পাশাপাশি, কয়েকদিনের মধ্যে ‘পুলিশ মন্ত্রীর পদত্যাগ’ এবং ঘটনায় ‘NIA তদন্তের দাবি’ তুলে এগরায় মহা মিছিলের ডাক দেন শুভেন্দু। সেই মিছিলে ২৫ হাজার সমর্থক নিয়ে এলাকা প্রদক্ষিণ করা হবে বলে জানান তিনি।

Egra Blast : বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যুমিছিল, মালিক ভানু জখম হয়েও ধাঁ
এদিকে, বুধবার সকালেই শুভেন্দু অধিকারীর মামলা দায়ের করার অনুমতি দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এগরার ঘটনায় NIA তদন্তের দাবিতে শুভেন্দু অধিকারীর করা মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়। আগামীকাল সেই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা আছে। বিরোধী দলনেতার আইনজীবী জানিয়েছেন, ইতিমধ্যেই ১২-১৫ জনের মৃত্যু হয়েছে সেটা আদালতে জানায় হয়েছে। এই খবর শুনে বিস্ময় প্রকাশ করেছেন প্রধান বিচারপতি।

Mamata Banerjee Egra Blast : এগরা বিস্ফোরণে মৃত বেড়ে ৯! CID-কে তদন্তভার মমতার, ওসির বিরুদ্ধে পদক্ষেপের ইঙ্গিত
তবে গোটা বিষয়টি নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজনীতি করছেন বলে জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। একটি সংবাদ মাধ্যমে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, বিজেপির এখন আর কিছু করার নেই। পশ্চিমবঙ্গে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ রয়েছে বলেই বিরোধী দল নেতা ঘটনাস্থলে যেতে পেরেছেন। অন্য রাজ্য হলে বিরোধীদের ওই পর্যন্ত পৌঁছতে দেওয়া হতোই না বলে দাবি করেন কুণাল ঘোষ।

Mamata Banerjee : এগরায় বিস্ফোরণে মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ, NIA-তদন্তে আপত্তি নেই মমতার
উল্লেখ্য, গতকাল অর্থাৎ মঙ্গলবার এগরায় সাহারা গ্রাম পঞ্চায়েতের খাদিকূল গ্রামের বাসিন্দা ভানু বাগের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে কারখানার কর্মীদের মৃতদেহ। পুলিশের তরফে নয় জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। তবে অভিযুক্ত ভানু বাগের এখনও পর্যটন কোনও খবর পাওয়া যায়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version