প্রকাশ্যে টিজার, শুরুতেই কেন আলোচনা এই ওয়েব সিরিজ?


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মঙ্গলবার ‘লাস্ট স্টোরিজ ২’-এর টিজার মুক্তি পেয়েছে। ‘লাস্ট স্টোরিজ ২’ হল চারটি গল্পের একটি সংকলন যা অমিত রবিন্দ্রনাথ শর্মা, কঙ্কনা সেন শর্মা, আর বাল্কি এবং সুজয় ঘোষ পরিচালনা করেছেন। এই সিরিজে অভিনয় করেছেন কাজল, বিজয় ভার্মা, তামান্না, মৃণাল ঠাকুর, অঙ্গদ বেদী, তিলোতমা শোম, অমৃতা সুভাষ, নীনা গুপ্তা এবং কুমুদ মিশ্র।

আরও পড়ুন: Aryan Khan: রণবীর কাপুর অভিনয় করছেন আর ক্যামেরার পিছনে শাহরুখপুত্র আরিয়ান…

টিজারটি শুরু হয় নীনা গুপ্তাকে দিয়ে, যিনি একজন বয়স্ক মহিলার অভিনয় করেছেন এবং দেখা যায় যে তিনি একটি দম্পতিকে বৈবাহিক পরামর্শ দিচ্ছে।

টিজারে দেখা যায় কাজলের একজন মানুষকে উত্য়ক্ত করছে তার সমস্ত হৃদয় দিয়ে হাসছে। অঙ্গদ বেদির সঙ্গে একটি ক্লাবে মৃণালকে নাচতে দেখা যায়। তামান্না ভাটিয়া ভিডিওতে নানান রকমের ভঙ্গি করছে যা দেখে বিজয় ভার্মা হাসছেন।

নেটফ্লিক্স ইন্ডিয়াতে এই ক্লিপটি শেয়ার করে প্রজেক্টটি ঘোষণা করেছে এবং এর ক্যাপশনে লেখা আছে,’ডু ইউ বিলিভ ইন লাস্ট অ্যাট ফার্স্ট সাইট? কজ উই আর হেয়ার ট্যু ওয়াক বাই এগেন। ব্র্য়ান্ড নিউ স্টোরিজ উইথ এ গ্র্য়ান্ড নিউ কাস্ট।  ‘লাস্ট স্টোরিজ ২’ কামিং সুন, অনলি অন নেটফ্লিক্স!

আরও পড়ুন: Pori Moni | Sariful Razz: ‘রাজের সঙ্গে থাকার অনেক চেষ্টা করেছি, হাতে-পায়েও ধরেছি, কিন্তু…’ বিস্ফোরক পরীমণি

‘লাস্ট স্টোরিজের’ প্রথম উপস্থাপনাটি পরিচালনা করেছিলেন করণ জোহর, অনুরাগ কাশ্যপ, জোয়া আখতার এবং দিবাকর ব্যানার্জি। এটি ২০১৯ সালে ইন্টারন্যাশনাল এমিস-এ ২টি বিভাগে মনোনীত হয়েছিল – সেরা টিভি মুভি/মিনি-সিরিজ এবং রাধিকা আপ্তের জন্য সেরা অভিনেত্রী৷ ফিল্মের বিস্তৃত কাস্টের মধ্যে রয়েছে ভিকি কৌশল, কিয়ারা আদভানি, ভূমি পেডনেকার, মনীষা কৈরালা, রাধিকা আপ্তে, সঞ্জয় কাপুর, নেহা ধুপিয়া এবং নীল ভূপালম।

 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *