Jeet, Boss 3, Baba Jadav, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রথমবার হিন্দি ভাষায় ছবি রিলিজ করে শোরগোল ফেলেছিলেন বাংলার সুপারস্টার জিৎ। একই সঙ্গে সারা ভারতে হিন্দি ও বাংলায় মুক্তি পায় তাঁর ছবি ‘চেঙ্গিজ’। ভালোই ব্যবসা করেছিল সেই ছবি। তবে আগামী কোন ছবির পরিকল্পনা করছেন অভিনেতা, তা নিয়েই হইচই টলিপাড়ায়। শোনা যাচ্ছে তাঁর জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘বস’-এর আগামী ছবির পরিকল্পনা করছেন অভিনেতা। বাবা যাদবের পরিচালনায় ফের এই ছবির ফ্র্যাঞ্চাইজি নিয়ে আসছেন তিনি, জল্পনা তুঙ্গে।

২০১৩ সালে মুক্তি পেয়েছিল  ‘বস’। বক্স অফিসে তুমুল ব্যবসা করে ‘বস: বর্ন টু রুল’। এই ছবিকে ফ্র্যাঞ্চাইজি করার পরিকল্পনা করেন প্রযোজক জিৎ। এই ‘বস’ ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল জিৎকে, তাঁর নায়িকার চরিত্রে ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দীর্ঘ ৪ বছর পর ২০১৭ সালে মুক্তি পায় ‘বস ২’। সেখানেও মুখ্য ভূমিকায় ছিলেন জিৎ-শুভশ্রী। তবে তাঁদের সঙ্গে এই ছবিতে বিশেষ চরিত্রে দেখা যায় ইন্দ্রনীল সেনগুপ্ত ও নুসরত ফারিয়াকে। মাঝে কেটে গেছে ৬ বছর , শোনা যাচ্ছে এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির পরিকল্পনা করছেন জিৎ।

আরও পড়ুন- Swara Bhasker: সন্তানের কথা ঘোষণার পরেই ট্রোলড স্বরা, প্রিয়বন্ধু সোনম লিখলেন…

তবে বস থ্রি আসতে সময় বাকি ঢের কারণ বাবা যাদব ইতোমধ্যে আরেক ছবির পরিকল্পনায় রয়েছেন। যশ দাশগুপ্ত ও নুসরত জাহানকে নিয়ে একটি ছবির পরিকল্পনা রয়েছে তাঁর। তবে নুসরত নাকি জিৎ, কার ছবি আগে বানাবেন তা নিয়ে রয়েছে ধন্দ। টলিউডের পাশাপাশি বলিউডে কাজ করছেন যশ। অন্যদিকে চেঙ্গিজের পর কোন ছবির ঘোষণা করবেন জিৎ, তার অপেক্ষায় রয়েছে সকলেই।

আরও পড়ুন-Satyaprem Ki Katha: ট্রেলার মাতালেন ২৫ কোটির নায়ক…

চেঙ্গিজ মুক্তির আগেই বাংলাদেশের পরিচালক সঞ্জয় সমাদ্দারের সঙ্গে ‘মানুষ’ ছবির ঘোষণা করেছেন জিৎ। পাশাপাশি সৌভিক কুন্ডুর পরিচালনায় ‘বুমেরাং’ নামক একটি ছবিরও ঘোষণা করেছেন তিনি। একটি অ্যাকশন ছবি অন্য আরেকটি কমেডি ছবি বলেই জানা যায়। তবে শোনা যাচ্ছে তাঁর আগেই বস থ্রিয়ের শ্যুট করবেন জিৎ, এমনটাই খবর। যদিও জিতের টিম এই ব্যাপারে মুখে কুলুপ এঁটেছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version