Bankura News : ২০২৩ সালের সাধারণ পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের তৃতীয় দিনেও শাসক পক্ষ তৃণমুলকে টেক্কা মনোনয়ন দাখিলে এগিয়ে রইল বিরোধীরা। তৃতীয় দিনেও বিভিন্ন বাধা সত্বেও শাসক দল তৃণমুলকে অতিক্রম করে মনোনয়ন দাখিলে এগিয়ে রইল BJP ও CPIM। বাঁকুড়া জেলার ১৯০ টি গ্রাম পঞ্চায়েতের ৩১২৯টি আসনের মধ্যে ৩৫০৫ টি আসনে মনোনয়ন দাখিল হয়েছে।

যার মধ্যে BJP ১৯৭০ টি আসন, CPIM ১২২০ টি, ফরওয়ার্ড ব্লক ৯ টি, RSP ৩০ টি, CPI ৪টি, তৃণমুল কংগ্রেস ১৪১টি, নির্দল ও অনান্যরা ১১০টি আসনে মনোনয়ন দাখিল করেছে। অন্যদিকে ২২ টি পঞ্চায়েত সমিতির ৫৬১ টি আসনে মনোনয়ন দাখিল হয়েছে ৬৭৫ টি। তার মধ্যে BJP ৩৯৯ টি, CPIM ২০৭ টি, ফরওয়ার্ড ব্লক ৫টি, RSP ৭ টি, CPI ৪ টি, কংগ্রেস ২১ টি, তৃণমুল কংগ্রেস ২৫টি এবং অনান্যরা ২০টি আসনে মনোনয়ন জমা করেছেন।

Panchayat Election 2023 : মনোনয়ন দাখিলের দ্বিতীয় দিনেও এগিয়ে BJP, পিছিয়ে শাসকদল তৃণমূল
জেলা পরিষদের ৫৬ টি আসনের মধ্যে ২১ টি আসনে মনোনয়ন দাখিল হয়েছে। BJP ১০ টি, CPIM ৬ টি, কংগ্রেস ৪ টি ও CPI একটি আসনে মনোনয়ন দাখিল করেছে। বিষ্ণুপুর মহকুমার সন্ত্রাস কবলিত কোতুলপুর, জয়পুর ও ইন্দাস ব্লকে তৃতীয় দিনেও কোনও মনোনয়ন দাখিল হয়নি।

West Bengal Panchayat Election : ১ দিন অতিক্রান্ত, মহিষাদলে মনোনয়ন জমা করল না তৃণমূল
তৃণমুলের নমিনেশন না হওয়া নিয়ে অন্য মত প্রকাশ করেছেন তৃণমুলের বাঁকুড়া সাংগঠনিক জেলা মহিলা সভানেত্রী বিশ্বরূপা সেনগুপ্ত। তিনি জানান, “তৃণমুল কংগ্রেস পিছিয়ে নেই। আমাদের এত যোগ্য প্রার্থী যে যোগ্যতার বিচার চলছে। আমাদের দল প্রস্তুত রয়েছে। ঠিক সময়ে আপনারা দেখতে পাবেন।”

নব জোয়ার কর্মসূচির ভোটাভুটির ভিত্তিতেই প্রার্থী নির্বাচন হবে বলে তিনি জানান। এদিকে, তৃণমুলের ভিতরে গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছে বলে কটাক্ষ করেছেন BJP-র বাঁকুড়ার বিধায়ক নিলাদ্রী শেখর দানা।

Panchayat Election : বাঁকুড়ায় মনোনয়নের প্রথম দিনেই বাজিমাত BJP-র, ক্ষোভ প্রকাশ CPIM-এর
তিনি বলেন, “মূলত যে ভাবে চোর ধরা পড়ছে তাতে তৃণমুলে আর কেউ নাম লেখাতে চাইছেন না। যারা করে খাচ্ছে তাঁদের মধ্যে মারপিট শুরু হয়ে গিয়েছে, কাকে রাখবে কাকে বাদ দেবে এটাই তাঁরা খুঁজে পাচ্ছে না। আস্তে আস্তে দেখবেন তৃণমূল দলটাই উঠে যাচ্ছে। এরকম হতে হতে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর এই দলটা আর থাকবে না। মানুষ বুঝে গিয়েছেন যে এটা চোরের দল। আপাদমস্তক দুর্নীতি করেছে। তাই ওরা যাকেই ধরে বেঁধে প্রার্থী করুক, মানুষ আর ওদের বিশ্বাস করবেন না।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version